Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৭, ২৫ জানুয়ারি ২০২৬

স্টেডিয়ামে থাকবে ১ লাখ দর্শক

পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে ভারতের প্রতিপক্ষ হবে উগান্ডা

পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে ভারতের প্রতিপক্ষ হবে উগান্ডা
ছবি: সংগৃহীত

সাবেক পাকিস্তান অধিনায়ক রশিদ লতিফ আবারও দেশটির ক্রিকেট বোর্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করার আহ্বান জানিয়েছেন। তার মতে, বাংলাদেশ না খেলায় ইতিমধ্যেই বিশ্বকাপের মান ক্ষুণ্ণ হয়েছে, পাকিস্তানও অংশ না নিলে টুর্নামেন্টের স্বাভাবিক মর্যাদা আরও নেমে যাবে।

রশিদ লতিফ শনিবার (২৪ জানুয়ারি) ‘কট বিহাইন্ড’ নামের ইউটিউব চ্যানেলে বলেন, 

যদি পাকিস্তান না যায়, তবে সবকিছু ওলট-পালট হয়ে যাবে। ভারত বনাম অস্ট্রেলিয়ার মতো ম্যাচ হতে পারে, কিন্তু বিশ্বকাপ হিসেবে টিকে থাকবে না। শেষ হয়ে যাবে বিশ্বকাপের আসল মান।

আইসিসি ইতিমধ্যেই বাংলাদেশকে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে না দেয়ার পর স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে। স্কটল্যান্ড সর্বোচ্চ র‍্যাংকিংধারী দল হিসেবে জায়গা পেয়েছে।

এদিকে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া নিয়ে এখনও নিশ্চিত কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, প্রধানমন্ত্রী দেশে ফিরলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

রশিদ লতিফ এক্স পোস্টে আরও লিখেছেন, 

যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে, তবে তাদের পরিবর্তে সর্বোচ্চ র‍্যাংকিংধারী ২১ নম্বরের উগান্ডা খেলবে। সে ক্ষেত্রে আহমেদাবাদ স্টেডিয়ামে ভারত বনাম উগান্ডার ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে ১,৩২,০০০ দর্শক থাকবে।

সূচি অনুযায়ী ‘এ’ গ্রুপে থাকা ভারত-পাকিস্তান ম্যাচ আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় হওয়ার কথা। তবে গত বছর ভারত চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে না যাওয়ায় আইসিসি উভয় দেশের টুর্নামেন্টের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করেছে।

বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের সম্ভাব্য বয়কট বিশ্বকাপে নতুন অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং টুর্নামেন্টের দর্শক ও অর্থনৈতিক প্রভাবও উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা