Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৮, ৩০ জানুয়ারি ২০২৬

সিরিজ শুরুতেই শক্ত বার্তা 

সাত বছর পর অজিদের বিপক্ষে জয়ের স্বাদ পাকিস্তানের

সাত বছর পর অজিদের বিপক্ষে জয়ের স্বাদ পাকিস্তানের
ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছর পর টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী সূচনা করেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ২২ রানের জয় পেয়েছে সালমান আগার দল। এ জয়ের মাধ্যমে ২০১৮ সালের পর আবারও ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পেলো পাকিস্তান। 

বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে বড় টুর্নামেন্টের আগে ইতিবাচক বার্তা দিলো পাকিস্তান। সিরিজটি দলটির কম্বিনেশন ও প্রস্তুতি যাচাইয়ের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবেও বিবেচিত হচ্ছে। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে অস্ট্রেলিয়া ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান করলে ২২ রানের জয় পায় স্বাগতিকরা। 

পাকিস্তানের ইনিংসের শুরুটা ছিলো হতাশাজনক। প্রথম বলেই আউট হন ওপেনার শাহিবজাদা ফারহান। এরপর সাঈম আইয়ূব ও তিন নম্বরে নামা অধিনায়ক সালমান আগা গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। সাঈম ২২ বলে ঝড়ো ৪০ রান করেন। সালমান আগা করেন ২৭ বলে ৩৯ রান। এছাড়া বাবর আজম ২০ বলে ২৪ রান যোগ করেন।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন অ্যাডাম জাম্পা। তিনি ২৪ রান খরচায় ৪ উইকেট নেন। এছাড়া জেভিয়ার বার্টলেট ও মাহলি বিয়ার্ডম্যান দুটি করে উইকেট শিকার করেন।

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় ২৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় তারা। ম্যাথু শর্ট ৫ রান এবং ট্রাভিস হেড ২৩ রান করে আউট হন। এরপর ক্যামেরন গ্রিন ও ম্যাট রেনশ কিছুটা প্রতিরোধ গড়লেও তা বড় ইনিংসে রূপ নিতে পারেনি।

মাঝের ওভারে পাকিস্তানের স্পিন আক্রমণে ম্যাচ থেকে ছিটকে যায় অজিরা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ১৪৬ রানেই থামে সফরকারীরা। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন ক্যামেরন গ্রিন। পাকিস্তানের হয়ে সাঈম আইয়ূব ও আবরার আহমেদ দুটি করে উইকেট নেন।

এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো পাকিস্তান। সামনে বাকি দুই ম্যাচে সিরিজ নিশ্চিত করার সুযোগ থাকছে তাদের সামনে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের
মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২
টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা
বঙ্গভবনে মির্জা ফখরুল, পিজিআরের গার্ড অব অনার
‘দুঃখ পেয়েছেন’ চুপ্পু, আমন্ত্রণ পাননি বঙ্গভবনে
আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী