Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৮, ২০ নভেম্বর ২০২৬

নিরাপত্তা শঙ্কায় বেনাপোল থেকে দূরপাল্লার বাস বন্ধ

নিরাপত্তা শঙ্কায় বেনাপোল থেকে দূরপাল্লার বাস বন্ধ
ছবি: সংগৃহীত

বেনাপোল থেকে ঢাকাসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। এতে কাউন্টারে এসে বাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ভারতফেরত যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে বিকল্প পথে গন্তব্যে ফিরছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে সব পরিবহনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সরাসরি ঢাকা-কোলকাতা রুটের বাসগুলো কোলকাতা থেকে আসার পর বেনাপোল ছেড়েছে বলে কাউন্টার কর্তৃপক্ষ জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাত থেকে মুষলধারে বৃষ্টির পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির খবর আগেভাগেই জানাজানি হওয়ায় ভারত ফেরত যাত্রীর সংখ্যা একেবারেই কম। যারা নিতান্তই ফিরছেন, তারা লোকাল বাস কিংবা ট্রেনে যাওয়ার পরিকল্পনা করছেন।

হানিফ পরিবহনের বেনাপোল কাউন্টার ব্যবস্থাপক মো,নজরুল ইসলাম  বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনে সরাসরি কোলকাতা- বেনাপোর --ঢাকা রুটের বাস ছাড়া কোনো পরিবহনের বাস বুধবার (১৮ নভেম্বর) থেকে বেনাপোল ছেড়ে যায়নি। বুধবার (১৮ নভেম্বর) কোলকাতা থেকে আসা দুটি বাস বেনাপোল ছেড়েছে, যাতে ভারতফেরত অনেক যাত্রী ঢাকায় গেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কোলকাতা থেকে আরও চারটি বাস আসার কথা রয়েছে; অপেক্ষমাণ যাত্রীরা সেসব বাসে গন্তব্যে যাবেন।

সোহাগ পরিবহনের বেনাপোল কাউন্টার ব্যবস্থাপক সহিদুল ইসলাম বলেন, লকডাউন ঘিরে চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হওয়ায় বাস ছাড়া যাচ্ছে না। কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই চলাচল শুরু হবে।

কাউন্টার ব্যবস্থাপকদের তথ্যমতে, বুধবার (১৮ নভেম্বর) গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে অভ্যন্তরীণ বা লোকাল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কাউন্টারের দায়িত্বশীল ব্যক্তিরা জানান, পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী ঢাকাগামী বাসের পাশাপাশি কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম ও রাজবাড়ী রুটের দূরপাল্লার বাসও বন্ধ রয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় বিকল্প রুটে বরিশালগামী বাসগুলো ছেড়ে যাচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিলো যুবদল–ছাত্রদল
সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার
হুতি হামলায় রিয়াদের সর্বোচ্চ উচ্চতার ভবন ক্ষতিগ্রস্ত
ভ্যান গঘের চিত্রকর্ম বিক্রি হলো রেকর্ড ১৯ কোটি ডলারে
জিয়াউল আহসানের বাড়িতে হামলা, পেট্রোল ঢেলে আগুন
নিরাপত্তা শঙ্কায় বেনাপোল থেকে দূরপাল্লার বাস বন্ধ
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, কোন এলাকায় কবে ভোট
দেশজুড়ে আওয়ামী সন্ত্রাস, ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল
পাঁচ দাবিতে ২৩ নভেম্বর থেকে মাঠে নামছে এনসিপি
গোপালগঞ্জে বিচ্ছিন্ন হলো ট্রেন চলাচল
পোশাক খাতের আন্দোলনে ক্ষতি ৪ হাজার কোটি টাকা
বয়স্ক নারীদের যৌন সক্রিয়তায় ভিটামিন ডি’র ভূমিকা
এশিয়া কাপে বাংলাদেশের দাপুটে জয়
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার
হাসিনা লাশের অপেক্ষায় আছেন: সোহেল তাজ
তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি শি জিনপিংয়ের
নারী পোশাকশ্রমিককে হামলা নিয়ে রাজনৈতিক অপপ্রচার, মৃত্যুর খবরও গুজব
এনাফ ইজ এনাফ, খুনিদের আর ছাড় নয়: প্রধানমন্ত্রী
বিএনপি এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন দিলো আওয়ামী সন্ত্রাসীরা