Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:২১, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ০৩:২২, ১৭ মার্চ ২০২৬

আজ থেকে শুরু সাত দিনের ঈদ ছুটি

আজ থেকে শুরু সাত দিনের ঈদ ছুটি
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে টানা সাত দিনের ছুটি। সোমবার ছিলো সরকারি অফিসের শেষ কর্মদিবস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

স্বাভাবিক নিয়মে আজ মঙ্গলবার পবিত্র শবে কদরের সরকারি ছুটি। এর পর ঈদকে ঘিরে আরও কয়েক দিনের ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা দীর্ঘ ছুটি পাচ্ছেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ঈদের ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি এবং ১৯, ২০, ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

এর মাঝখানে ১৮ মার্চ বুধবার অফিস খোলা থাকার কথা ছিলো। তবে মন্ত্রিসভা বৈঠকে ওই দিনও ছুটি দেয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। পরে ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

এর ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন।

এ ছুটি শেষে আগামী ২৪ মার্চ থেকে আবার খুলবে সরকারি অফিস, আদালত, ব্যাংক-বীমা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠান।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল
২০০ মার্কিন সেনা নিহত ইরানের হামলায়, আহত ৩০০০: প্রেস টিভি
যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইরান
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার কারণ তদন্তে কমিটি
অল্পের জন্য প্রাণে বাঁচলেন এনসিপির এমপি আতিক মুজাহিদ
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি নিহত—ইসরায়েলের দাবি
কৃষকের হাসিই উন্নয়নের শর্ত: প্রধানমন্ত্রী
বাড়তি ভাড়া নিলে সরাসরি জানাবেন: আইজিপি
৩০ ঘণ্টা ধরে পুড়ছে মার্কিন রণতরি, বিপর্যস্ত ক্রুরা
ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
জ্বালানি ঘাটতির শঙ্কায় শ্রীলঙ্কায় সপ্তাহে তিন দিনের ছুটি
লালমনিরহাটে ট্রাক চাপায় একই পরিবারের ৩ জন নিহত
২০ বছর পর নিয়োগের সুযোগ পাচ্ছেন ৩৩০ পুলিশ
সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা উদ্বোধন প্রধানমন্ত্রীর
আজ থেকে শুরু সাত দিনের ঈদ ছুটি
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল