Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩২, ২৯ আগস্ট ২০২৬

বাংলাদেশের ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে নজর ভারতের

বাংলাদেশের ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে নজর ভারতের
ছবি: সংগৃহীত

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ত্রিপক্ষীয় ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতের নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে—এমন যেকোনও উন্নয়ন তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে অবস্থান সম্পর্কে প্রশ্ন করেন। বাংলাদেশের উপ-পররাষ্ট্রসচিব হুমায়ুন কবিরের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও এ বিষয়ে মন্তব্য করেছেন—উল্লেখ করে ভারতের অবস্থান জানতে চাওয়া হয়।

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশ যদি ওই প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়, সেটি বাংলাদেশের নিজস্ব বিষয়। এতে অন্য কোনও দেশের অস্বস্তি হওয়ার কারণ থাকা উচিত নয়।

তবে বাংলাদেশের এমন কোনও সিদ্ধান্ত বা আঞ্চলিক কোনও উন্নয়ন যদি ভারতের নিরাপত্তার ওপর প্রভাব ফেলে, তাহলে সেটি ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করবে বলে জানান জয়সোয়াল।

তিনি বলেন, ভারতের নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে—এমন সব উন্নয়ন তারা নিবিড়ভাবে নজরে রাখছে। দেশের নিরাপত্তা সুরক্ষায় প্রয়োজন অনুযায়ী সব ধরনের পদক্ষেপ নেয়া হবে বলেও স্পষ্ট করেন তিনি।

সাম্প্রতিক সময়ে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিকে ঘিরে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন আলোচনা তৈরি হয়েছে। এর মধ্যে বাংলাদেশের সম্ভাব্য অবস্থান নিয়েও আগ্রহ তৈরি হয়েছে আঞ্চলিক দেশগুলোর মধ্যে।

ভারতের বক্তব্যে একদিকে বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণের অধিকারকে স্বীকার করা হলেও অন্যদিকে নিজেদের নিরাপত্তার ওপর সম্ভাব্য প্রভাবের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার বার্তা দেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার