Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৮, ১৪ এপ্রিল ২০২৬

প্রধান অতিথি এমপি মনজুরুল ইসলাম মঞ্জু

বীরগঞ্জে জমকালো আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বীরগঞ্জে জমকালো আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
ছবি: সবার দেশ

দিনাজপুরের বীরগঞ্জে প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে। মঙ্গলবার (১৪ এপ্রিল) অনুষ্ঠিত এ বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু।

উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে ছিল বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী শোভাযাত্রা, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বটতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তাভাতের আয়োজন। তিন দিনব্যাপী এ উৎসবে নানা শ্রেণি-পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা ও চেম্বার অব কমার্সের পরিচালক রেজওয়ানুল ইসলাম রিজু, বীর মুক্তিযোদ্ধা করিরুল ইসলাম, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, তদন্ত কর্মকর্তা শিহাব উদ্দীন, পৌর বিএনপি সভাপতি আলহাজ আমিরুল বাহার, সম্পাদক নমিরুল ইসলাম সেনা চৌধুরী, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, কৃষকদল সভাপতি ফজলে আলম শাহীন, যুবদল আহ্বায়ক আসাদুল ইসলাম দুলাল মাস্টার, যুবদল সম্পাদক আলহাজ তানভীর আহমেদ চৌধুরী এবং শাহজাহান সিরাজ শিপনসহ অনেকে।

এ ছাড়া সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের বিপুলসংখ্যক নারী-পুরুষ বর্ণিল সাজে শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এ ধরনের আয়োজন সমাজে ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চট্টগ্রামে মবের শিকার হাসনাত আবদুল্লাহ
স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী
শার্শায় জাঁকজমকপূর্ণ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাগাতিপাড়ার কৃষকদের পাশে প্রতিমন্ত্রী পুতুল
ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ ১৪৩৩ উদযাপন
হরমুজ অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করলো ইতালি
বীরগঞ্জে জমকালো আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
ইরানের বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ বললো চীন
ক্রুড তেলের সংকটে বন্ধ ইস্টার্ন রিফাইনারি
কানাডার নির্বাচনে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি
যুক্তরাষ্ট্র-ইরানকে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তাব পাকিস্তানের
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল
কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে হরমুজ পেরোল চীনা ট্যাংকার
দাউদকান্দিতে ট্রাক খাদে, নিহত ৭