Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৩, ১৯ এপ্রিল ২০২৬

কর্ণফুলীতে মোবাইল কোর্ট, ১১ নৌযানে জরিমানা

কর্ণফুলীতে মোবাইল কোর্ট, ১১ নৌযানে জরিমানা
ছবি: সবার দেশ

চট্টগ্রামের কর্ণফুলী নদী এলাকায় নৌপথে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালিয়েছে নৌপরিবহন অধিদফতর। মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মে ১১টি নৌযানকে অর্থদণ্ড দেয়া হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির স্পেশাল অফিসার (মেরিন সেফটি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জরোকসানা খাইরুন নেছা। অভিযানে মোট ১২টি জাহাজ পরিদর্শন করা হয়। এর মধ্যে বিভিন্ন অনিয়মের দায়ে ১১টি নৌযানের বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়। তবে কোনও ব্যক্তিকে কারাদণ্ড দেয়া হয়নি।

অভিযান চলাকালে অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ, ১৯৭৬-এর ৩৩, ৫৪ক, ৫৬ ও ৬৬ ধারায় আইনগত ব্যবস্থা নেয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন নৌপরিবহন অধিদফতরের পরিদর্শক ওয়াহিদুর রহমান এবং মোহাম্মদ আমিন উদ্দিন। অভিযানে সহায়তা করেন নৌপরিবহন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা, নৌ-পুলিশের সদস্য এবং বাংলাদেশ কোস্ট গার্ড-এর সদস্যরা।

অভিযানকালে কোনও ট্যাঙ্কার বা লাইটার জাহাজে তেল মজুতের প্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি নদীর ঘাটগুলোতে মালামাল খালাস কার্যক্রম স্বাভাবিক ছিলো এবং কোথাও উল্লেখযোগ্য কোনও সমস্যাও দেখা যায়নি।

নৌপথে আইনানুগ চলাচল, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যশোরের পশুহাটে দরপত্রের ধস নামাতে সিন্ডিকেটের বাধা
কর্ণফুলীতে মোবাইল কোর্ট, ১১ নৌযানে জরিমানা
প্যারিসের রাস্তায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গণবিক্ষোভ
১২ কেজি এলপিজি এখন ১৯৪০ টাকা
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী
এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রাফে-রিফাতরা
বাব আল-মান্দেব বন্ধের হুঁশিয়ারি হুথিদের
হরমুজ অতিক্রমের চেষ্টা করলেই হামলা: আইআরজিসি
কাঁচামাল সংকটে বন্ধ দেশের একমাত্র ডিএপি সার কারখানা
ঢাবিতে ম্রো সম্প্রদায়ের প্রথম নারী শিক্ষার্থী য়াপাও
এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত-হাসিবসহ আরও অনেকে
চিংড়ি রান্নায় নাচে মাতলেন পরীমনি
ট্রাম্পকে যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: কমলা হ্যারিস
শুধু দাম নয়, তেলের সরবরাহও বাড়ছে আজ থেকে
মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরান জয়ী হয়েছে: ইরানি স্পিকার
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আঞ্চলিক উত্তেজনা তুঙ্গে
আর্জেন্টিনা-পাকিস্তান প্রীতি ম্যাচের সম্ভাবনা
অভাবী পেশায় বৈধতা নিয়েও দ্বিধা, বিতর্কে ফ্রান্সের নীতি
ডিবির ওসি আরিফের পৈশাচিকতা!