Sobar Desh | সবার দেশ লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০০:২২, ২৫ অক্টোবর ২০২৬

সীমান্তে উত্তেজনা

গ্রামবাসীর ধাওয়া খেয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে পালালো বিএসএফ

গ্রামবাসীর ধাওয়া খেয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে পালালো বিএসএফ
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে অনুপ্রবেশ করে বাংলাদেশি শ্রমিকদের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায় বিএসএফ সদস্যরা।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭/৪এস নম্বর প্রধান পিলারের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের প্রধান পিলার ৮৩৭-এর ৪ নম্বর উপপিলারের এক পাশে বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল এলাকা। অন্য পাশে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধার বিএস বাড়ী সীমান্ত এলাকা।

শনিবার বিকেলে ওই সীমান্ত দিয়ে প্রবাহিত সানিয়াজান নদীর বাংলাদেশ অংশে কয়েকজন শ্রমিক অযান্ত্রিক পদ্ধতিতে পাথর ও বালু উত্তোলন করছিলেন। এ সময় ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের বিএস বাড়ী ক্যাম্পের টহল দলের ১০ থেকে ১২ জন সদস্য নদীতে নেমে শ্রমিকদের বাধা দেন। একপর্যায়ে তাদের মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।

শ্রমিকদের চিৎকার শুনে আশপাশের এলাকার ১৫ থেকে ২০ জন বাসিন্দা লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে এগিয়ে আসেন। তারা বিএসএফ সদস্যদের প্রতিরোধের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিএসএফ সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে দ্রুত নদী পার হয়ে ভারতের অভ্যন্তরে চলে যান।

ঘটনার খবর পেয়ে বুড়িমারী কোম্পানি সদরের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে সন্ধ্যায় সংশ্লিষ্ট সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে সংক্ষিপ্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সীমান্ত অতিক্রম এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ তুলে বিএসএফের কাছে প্রতিবাদ জানায় বিজিবি। তবে বিএসএফ সদস্যরা সীমান্ত অতিক্রম ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ অস্বীকার করেন।

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক কারিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাথর উত্তোলনের সময় বিএসএফ বাধা দেয়। এ সময় ঢিল ছোড়ার ঘটনা ঘটলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতিতে ভয় দেখানোর জন্য সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে প্রতিবাদপত্র দিয়েছে বিজিবি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এইচএসসির ফল ২৯ অক্টোবর
বিএনপি কি আবারও এক-এগারোর পথে? তত্ত্বাবধায়ক নিয়ে ষড়যন্ত্রের শঙ্কা!
এনসিপিতে ফিরবেন না জাবীন, অনিশ্চয়তায় জারা-খালেদ
সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৯ ইয়েমেনি
গণঅভ্যুত্থান বেহাত করেছেন তারেক রহমান: নাহিদ ইসলাম
গ্রামবাসীর ধাওয়া খেয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে পালালো বিএসএফ
হাসপাতালে মঈন খানকে দেখতে গেলেন মির্জা আব্বাস
সচিবালয় স্থানান্তরে ৩৫০০ কোটি টাকা ব্যয়, প্রশ্ন যৌক্তিকতা নিয়ে
নোট অব ডিসেন্ট বদলাতে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনা আমলের বিতর্কিত আমলার চুক্তি বাড়ানোর তোড়জোড়
মেঘনায় ভাসমান রেস্টুরেন্টে এসএসসি ’৯৭ ব্যাচের স্মৃতির মেলা
ভালোবাসার আলিঙ্গনেই ভাঙলো স্ত্রীর ৫ পাঁজর!
আসিফের গাড়িতে গুলি, সিজেএফডির নিন্দা
কানাডায় ভিসা জালিয়াতি, অভিযুক্ত ৫ বাংলাদেশি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
কক্সবাজারে হোটেলের আগুন নিয়ন্ত্রণে, রক্ষা পেলেন ৩০০ পর্যটক