Sobar Desh | সবার দেশ ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৬, ১৮ নভেম্বর ২০২৬

মোটরসাইকেলে আগুন

নিষিদ্ধ জঙ্গি আ.লীগের হামলায় কৃষক দল নেতা নিহত

নিষিদ্ধ জঙ্গি আ.লীগের হামলায় কৃষক দল নেতা নিহত
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা (৩০) নামে কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তিনটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়েছে। পাশাপাশি হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। হামলার পর ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত রাজু মোল্লা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় রাজু মোল্লার ওপর হামলা চালান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে তিনি গুরুতর আহত হন। একই সময় মহাসড়কে রাখা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এ ছাড়া হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

মোটরসাইকেলে আগুন দেয়ার পর মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে ভাঙ্গা থানা-পুলিশ ও বিএনপি নেতারা ঘটনাস্থলে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রাজু মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাজু মোল্লা নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিলো। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহতের চাচা লিয়াকত মোল্লা অভিযোগ করেন, আওয়ামী লীগের লোকজন তার ভাতিজা রাজু মোল্লাকে হামলা করে হত্যা করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুল বলেন, তাদের উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে হত্যা করেছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে কৃষক দল নেতা নিহতের খবর ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী মহাসড়কে অবস্থান নেন। তারা এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিশ্বজুড়ে বাংলাদেশের কর্মীদের দক্ষতার জয়, জাম্বিয়ায় ৯ সদস্যের দল
তারেক রহমানের অবহেলায় পদত্যাগ ওসমান ফারুকের: ঢাবি অধ্যাপক
এশিয়া সফরে ট্রাম্প, বৈঠক হতে পারে পুতিন-শি ও কিমের সঙ্গে
নিষিদ্ধ জঙ্গি আ.লীগের হামলায় কৃষক দল নেতা নিহত
বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন দিয়েছে জঙ্গি আ.লীগ
নতুন চমকে রোমাঞ্চিত তাহসান
গাজীপুরে আগুন সন্ত্রাসী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
টুঙ্গিপাড়ায় হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিষিদ্ধ জঙ্গি আ.লীগের আগুনে জ্বলছে টুঙ্গিপাড়া থানা
প্রতি ইউনিয়নে আগুন দেয়ার নির্দেশ সাবেক মন্ত্রী মোজাম্মেলের, অডিও
হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন দুদকের
এমপি পদ ছাড়লেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক
জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, নতুন ইতিহাস
রামিসা হত্যায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না আক্তার খালাস
মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া
আওয়ামী নাশকতার জন্য সরকার দায়ী: নাহিদ ইসলাম
ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
আটক সাঈদ খোকন ডিবি হেফাজতে