Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:০০, ৩ মার্চ ২০২৬

নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা বললেন

স্ত্রীর মৃত্যুর ঘটনায় মুখ খুললেন জাহের আলভী

স্ত্রীর মৃত্যুর ঘটনায় মুখ খুললেন জাহের আলভী
ছবি: সংগৃহীত

অভিনেতা জাহের আলভী তার স্ত্রী আফরা ইবনাত খান ইকরা–এর মৃত্যুকে ঘিরে ওঠা বিভিন্ন প্রশ্নের জবাবে ভিডিও বার্তা প্রকাশ করেছেন। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে তিনি নিজের অনুপস্থিতি এবং সম্পর্কসংক্রান্ত অভিযোগ নিয়ে কথা বলেন।

ভিডিওতে আলভী বলেন, স্ত্রীর শেষ দেখা না পাওয়ার বিষয়ে সমালোচনা হচ্ছে। কিন্তু তিনি দাবি করেন, দেশে ফিরলে তার বিরুদ্ধে জনমবিক্ষোভ বা হামলার আশঙ্কা ছিলো। তিনি বলেন, বিমানবন্দরে তার ওপর হামলার প্রস্তুতি নেয়া হয়েছিলো এবং ফোনেও হুমকি দেয়া হচ্ছিলো বলে তিনি তথ্য পেয়েছেন। নিরাপত্তার কথা চিন্তা করেই তিনি দেশে ফিরতে দেরি করেছেন।

নেপাল থেকে বাংলাদেশে আসার চেষ্টা প্রসঙ্গে আলভী জানান, সেদিন সরাসরি ফ্লাইট না থাকায় এবং ট্রানজিট ফ্লাইট জটিলতার কারণে টিকিট ম্যানেজ করা সম্ভব হয়নি। পরদিন ইমিগ্রেশন পার হওয়ার প্রস্তুতি নেয়ার সময় তিনি জানতে পারেন, বিমানবন্দরে তার ওপর হামলার পরিকল্পনা থাকতে পারে।

সম্পর্কের টানাপোড়েন নিয়ে আলভী বলেন, ইকরা শুরু থেকেই সন্দেহপ্রবণ ছিলেন এবং তাদের সম্পর্ককে তিনি ‘টক্সিক’ বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, স্ত্রীর আত্মহত্যার জন্য তিনি দায়ী নন। বরং বন্ধু বা পরিচিত মহলের কিছু ব্যক্তি ইকরাকে ক্রমাগত মানসিকভাবে ট্রিগার করেছে বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএস–এ নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ইকরা। ময়নাতদন্ত শেষে রোববার তাকে ময়মনসিংহের ভালুকা, ময়মনসিংহ এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৩৫ হাজার ডলারের ইরানি ড্রোন, ঠেকাতে ৪০ লাখের ক্ষেপণাস্ত্র
ইরানকে সমর্থন জানালো চীন
কাতারে এলএনজি উৎপাদন বন্ধ, বাড়লো গ্যাসের দাম
ক্ষেপণাস্ত্রের আঘাতে মাইক্রোসফটের কার্যালয় তছনছ ইরানের
দুদক চেয়ারম্যানসহ কমিশনারদের পদত্যাগ মঙ্গলবার
ডেপুটি স্পিকার পদে আলোচনায় জামায়াতের ৩, এনসিপির ১ এমপি
ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন, ফেরত গেলো মার্কিন যুদ্ধবিমান
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য: স্টারমার
গণভোটের রায় বাতিলে আদালতকে ব্যবহার করলে পরিণতি করুণ হবে: নাহিদ ইসলাম
দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: লারিজানি
নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড
মোটরসাইকেলে ট্যাঙ্ক ফুল করতে ভিড় বাড়ছে যশোরে পেট্রোল পাম্পে
স্ত্রীর মৃত্যুর ঘটনায় মুখ খুললেন জাহের আলভী
একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজুর ইন্তেকাল
মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮
ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন চিফ হুইপ ও ছয় হুইপ নিয়োগ