Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫১, ১৪ এপ্রিল ২০২৬

কানাডার নির্বাচনে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি 

কানাডার নির্বাচনে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি 
ছবি: সংগৃহীত

কানাডার রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। প্রথমবারের মতো দেশটির ফেডারেল পার্লামেন্টে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়ে তিনি কানাডার জাতীয় রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির জন্য এক গর্বের অধ্যায় রচনা করেছেন।

সোমবার (১৪ এপ্রিল) টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসনে অনুষ্ঠিত ফেডারেল উপনির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয় পান ডলি বেগম। প্রাথমিক ফলাফলে দেখা যায়, তিনি প্রায় ৭০ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বীদের বড় ব্যবধানে পরাজিত করেন। 

এ বিজয়ের মধ্য দিয়ে ডলি বেগম শুধু প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী হিসেবেই নয়, কানাডার ফেডারেল পর্যায়ে অন্যতম প্রভাবশালী অভিবাসী কণ্ঠ হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করলেন। তার জয় লিবারেল পার্টির জন্যও গুরুত্বপূর্ণ, কারণ এ আসনটি প্রধানমন্ত্রী মার্ক কার্নির দলকে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে সহায়তা করেছে। 

ডলি বেগম এর আগে অন্টারিও প্রাদেশিক রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং স্কারবোরো সাউথওয়েস্টের এমপিপি (Member of Provincial Parliament) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সামাজিক ন্যায়বিচার, অভিবাসী অধিকার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার পক্ষে সরব কণ্ঠ হিসেবে পরিচিত।

নিজের বিজয় ভাষণে ডলি বেগম বলেন, এ জয় শুধু একটি রাজনৈতিক সাফল্য নয়, এটি বহুসাংস্কৃতিক কানাডার অন্তর্ভুক্তিমূলক চেতনার প্রতিফলন। তিনি প্রতিশ্রুতি দেন, স্কারবোরো সাউথওয়েস্টের মানুষের জীবনমান উন্নয়ন, অবকাঠামো, পরিবহন ও সমঅধিকারের প্রশ্নে তিনি জোরালো ভূমিকা রাখবেন।

বাংলাদেশি অভিবাসী সমাজের জন্য ডলি বেগমের এ বিজয়কে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, তার এ অর্জন নতুন প্রজন্মকে রাজনীতি ও নেতৃত্বে এগিয়ে আসার অনুপ্রেরণা জোগাবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চট্টগ্রামে মবের শিকার হাসনাত আবদুল্লাহ
স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী
শার্শায় জাঁকজমকপূর্ণ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাগাতিপাড়ার কৃষকদের পাশে প্রতিমন্ত্রী পুতুল
ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ ১৪৩৩ উদযাপন
হরমুজ অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করলো ইতালি
বীরগঞ্জে জমকালো আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
ইরানের বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ বললো চীন
ক্রুড তেলের সংকটে বন্ধ ইস্টার্ন রিফাইনারি
কানাডার নির্বাচনে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি
যুক্তরাষ্ট্র-ইরানকে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তাব পাকিস্তানের
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল
কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে হরমুজ পেরোল চীনা ট্যাংকার
দাউদকান্দিতে ট্রাক খাদে, নিহত ৭