Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫২, ৯ জুন ২০২৫

নৌকা ডুবে কানাডায় বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর মৃত্যু

নৌকা ডুবে কানাডায় বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর মৃত্যু
ছবি: সংগৃহীত

কানাডার অন্টারিও প্রদেশের একটি হ্রদে নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন বাংলাদেশ বিমানের পাইলট ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং বিজিএমইএ’র সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লা হিল রাকিব।

স্থানীয় সময় রোববার (৮ জুন) অন্টারিওর লিনজি শহরের একটি হ্রদে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সাইফুজ্জামান গুড্ডু শনিবার (৭ জুন) স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে ঢাকা থেকে কানাডার টরন্টোতে পৌঁছান। এরপর রোববার সকালে তারা টরন্টো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরের লিনজি শহরে বেড়াতে যান এবং সেখানকার একটি কটেজে উঠেন। দুপুরে ক্যাপ্টেন গুড্ডু, তার বন্ধু আব্দুল্লা হিল রাকিব এবং রাকিবের ছেলে একটি ছোট নৌকায় করে হ্রদে ভ্রমণে নামেন।

এসময় হ্রদের তীরে ক্যাপ্টেন গুড্ডুর স্ত্রী ও কন্যা মোবাইলে ভিডিও করছিলেন। হঠাৎ করেই নৌকাটি উল্টে যায়। এতে রাকিবের ছেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ক্যাপ্টেন গুড্ডু ও আব্দুল্লা হিল রাকিব পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ তল্লাশির পর তাদের মৃতদেহ উদ্ধার করে।

কানাডার মিসিসাগায় বসবাসরত ক্যাপ্টেন গুড্ডুর আত্মীয়া ফাহমিদা টনি স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইফুজ্জামান গুড্ডু অত্যন্ত অভিজ্ঞ পাইলট ছিলেন। এমন একটি মর্মান্তিক ঘটনায় আমরা স্তব্ধ হয়ে গেছি।

এদিকে, অন্টারিও প্রাদেশিক পুলিশ (ওপিপি) জানিয়েছে, কাওয়ার্থা লেইকস অঞ্চলের ওই হ্রদে নৌকা উল্টে যাওয়ার ঘটনায় দু’জন পুরুষের মৃত্যু হয়েছে। নৌকায় থাকা তিনজনের মধ্যে একজন সাঁতরে তীরে উঠে আসে। তবে নৌকায় থাকা কারোর শরীরে লাইফ-জ্যাকেট ছিলো না।

স্থানীয় পুলিশ জানিয়েছে, কীভাবে নৌকাটি উল্টে গেল, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ