Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৭, ৫ এপ্রিল ২০২৬

হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু
ছবি: সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) সকাল ৯টায় ঢাকার নবাবগঞ্জে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের টিকা দেয়া হবে। তবে যারা ইতোমধ্যে হাম বা জ্বরে আক্রান্ত, তাদের আপাতত এ টিকা দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

সরকার জানিয়েছে, যেসব এলাকায় হামের সংক্রমণ বেশি বা বাড়ছে, সেখানে ধাপে ধাপে এ টিকাদান কার্যক্রম সম্প্রসারণ করা হবে। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি আশা প্রকাশ করেন, এ বিশেষ টিকাদান কর্মসূচির মাধ্যমে দ্রুত হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। একই সঙ্গে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, শিশুদের সময়মতো টিকা দেয়ার মাধ্যমে এ কর্মসূচিকে সফল করতে সক্রিয়ভাবে অংশ নিতে।

সরকার ইতোমধ্যে দেশের ৩০টি হটস্পট উপজেলা ও পৌরসভা চিহ্নিত করেছে। এর মধ্যে বরগুনা সদর ও পৌরসভা সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। অন্যদিকে মাদারীপুর, ঢাকার নবাবগঞ্জ, মুন্সীগঞ্জ, ঝালকাঠি ও শরীয়তপুরসহ কিছু এলাকা তুলনামূলকভাবে নিম্ন ঝুঁকিতে রয়েছে।

যেসব জেলায় এ কর্মসূচি চালু হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে বরগুনা, পাবনা, চাঁদপুর, কক্সবাজার, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, নওগাঁ, যশোর, নাটোর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, ঢাকা, ঝালকাঠি ও শরীয়তপুর।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি এই রায় মানি না’
এনসিপি নেত্রী রাফিয়া রাফির অকালমৃত্যু
বৈসাবি উৎসবে মুখর রাঙ্গামাটি, পাহাড়জুড়ে বর্ণিল আয়োজন
ফলাফল শিটে আগাম স্বাক্ষর কাণ্ড, ছিঁড়ে ফেললেন ম্যাজিস্ট্রেট
আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন
পাকিস্তানকে সামনে রেখে নিজের মান বাঁচালেন ট্রাম্প
বগুড়া-৬ উপনির্বাচনে ধীরগতির ভোট
গাড়িতেই ডিজিটাল ডিসপ্লে দেখাবে নির্ধারিত ভাড়া
নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি গ্রেফতার
আবু সাঈদ হত্যা মামলার রায় আজ
প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুজব, এখনও চূড়ান্ত হয়নি সিদ্ধান্ত
যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের, ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
সাড়ে ৪ ঘণ্টা পর ঢামেক জরুরি বিভাগ চালু
লেবাননে হামলা থামাও—না হলে যুদ্ধবিরতি ভাঙবে
হাদি হত্যার দুই আসামি ফেরত পাঠাতে ভারত সম্মত
স্বাদ ঠিক রেখে ইলিশ বাড়াতে নতুন গবেষণার তাগিদ
ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন, রকেট ছুড়ে জবাব হিজবুল্লাহর
রাষ্ট্রপতির ভাষণ বাদ দিয়ে বিল পাসে জোর—সংসদে নাহিদের প্রস্তাব