Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩:৫৫, ১০ মার্চ ২০২৬

আপডেট: ০৩:৫৬, ১০ মার্চ ২০২৬

ইরান যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরান যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত দিলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাতকে ‘সংক্ষিপ্ত ভ্রমণ’ হিসেবে উল্লেখ করে আবারও যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ অভিযান দীর্ঘস্থায়ী হবে না এবং পরিস্থিতি দ্রুত যুক্তরাষ্ট্রের পক্ষে যাচ্ছে।

ফ্লোরিডার ডোরালে হাউস রিপাবলিকান কনফারেন্সে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র খুব ভালো অবস্থায় আছে এবং কিছু ‘অশুভ শক্তিকে’ সরিয়ে দিতে সামরিক অভিযান চালানো প্রয়োজন ছিলো। তার ভাষায়, এটি মূলত একটি সংক্ষিপ্ত অভিযান এবং যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলবে বলে তিনি মনে করেন না।

বক্তৃতার সময় তিনি মার্কিন সামরিক বাহিনীর সক্ষমতারও প্রশংসা করেন। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী এবং এ শক্তির কারণেই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে। তিনি কয়েকবারই যুদ্ধকে ‘স্বল্পমেয়াদি’ বলে উল্লেখ করেন।

তবে ট্রাম্পের এ বক্তব্যের কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোশ্যাল মিডিয়ায একটি ছবি শেয়ার করেন। সেখানে লেখা ছিলো, ‘আমরা লড়াই কেবল শুরু করেছি।’ ফলে যুদ্ধের পরিস্থিতি নিয়ে মার্কিন প্রশাসনের ভেতর ভিন্নধর্মী বার্তা সামনে এসেছে।

এর আগে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধ প্রায় শেষের দিকে। তার মতে, ইরানের নৌবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং তাদের বিমান বাহিনীও আর কার্যকর অবস্থায় নেই। তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাও এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আরও পড়ুন <<>> যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করবো: ইরান

যুদ্ধ দ্রুত শেষ হবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি মূলত তার পরিকল্পনার ওপর নির্ভর করছে এবং যুদ্ধ শেষ করার বিষয়টি তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র অনেক দিক থেকেই ইতোমধ্যে এগিয়ে আছে, তবে চূড়ান্ত বিজয় অর্জনের লক্ষ্য এখনও সামনে রয়েছে।

বক্তৃতায় তিনি তার প্রথম প্রেসিডেন্ট মেয়াদের একটি ঘটনাও স্মরণ করেন। সে সময় ইরানের শীর্ষ সামরিক নেতা কাসেম সোলাইমানিকে হত্যার সিদ্ধান্তের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি বেঁচে থাকলে ইরান হয়তো আরও শক্তিশালী অবস্থানে থাকতে পারতো। কারণ সোলাইমানি ছিলেন দক্ষ ও কঠোর একজন সামরিক নেতা।

অন্যদিকে একজন শীর্ষ ইরানি কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, তেহরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। তিনি ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্রকে সংঘাত থেকে সরে যেতে বাধ্য করতে পারস্য উপসাগরীয় অঞ্চলে হামলা চালানো অব্যাহত রাখতে পারে ইরান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইরান হামলার ৪৮ ঘণ্টায় ফাঁকা মার্কিন অস্ত্রভান্ডার!
সংরক্ষিত আসনে মনোনয়ন দৌড়ে একঝাঁক নারী আইনজীবী
শিক্ষা ছাড়াই হবে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি
ঘুষের অভিযোগে ট্রাইব্যুনালের বিচার প্রশ্নবিদ্ধ: চিফ প্রসিকিউটর
যুদ্ধ ছেড়ে ‘পালানোর পথ’ খুঁজছে ইসরায়েল
বাড়ছে না জ্বালানি তেলের দাম— ভিড় আছে, সংকট নেই: প্রতিমন্ত্রী
বেনগাজির রহস্যময় ‘আবু হাফস’—ইমাম থেকে গুপ্তচর?
ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
লেবাননের হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’
ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত!
কৃষি বিশ্ববিদ্যালয়ে ১২৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
তেহরানের আবাসিক এলাকায় ভয়াবহ হামলা, নিহত ৪০
ইরান যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত দিলেন ট্রাম্প
রাজধানীতে ৪৭টি মাথার খুলি, কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ৪
কোটি টাকা ঘুষ চাইলেন প্রসিকিউটর সাইমুম, অডিও ফাঁস
ভারত থেকে আজ আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
রাত ১০টার পর কিশোরদের রাস্তায় পেলেই ব্যবস্থা: পুলিশ সুপার
যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করবো: ইরান
ট্রাম্পের নীতি এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে, ফাঁদে ওয়াশিংটন