Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৩, ২৪ মার্চ ২০২৬

কমলো ব্যারেলপ্রতি ১৭ ডলার

ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে তেলের বড় পতন

ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে তেলের বড় পতন
ছবি: সংগৃহীত

ইরানের জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিতের ঘোষণা দেয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর এ ঘোষণার পরই বাজারে স্বস্তি ফিরে আসে এবং তেলের দাম দ্রুত কমতে শুরু করে।

সোমবার (২৩ মার্চ) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৭ ডলার বা প্রায় ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমে এসেছে। একইভাবে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দামও কমেছে। এদিন ডব্লিউটিআই তেলের মূল্য ব্যারেলপ্রতি ১৩ ডলার বা ১৩ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ২৮ ডলারে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বড় ধরনের সংঘাতের আশঙ্কা কিছুটা কমে যাওয়ায় বাজারে এ পতন ঘটেছে। বিশেষ করে ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা না হওয়ার ঘোষণাকে বিনিয়োগকারীরা ইতিবাচকভাবে নিয়েছেন।

উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)-এর প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয় হরমুজ প্রণালি দিয়ে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার পর প্রণালিটি আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়। এর প্রভাবে যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায় এবং কিছু ক্ষেত্রে যুদ্ধপূর্ব সময়ের তুলনায় ৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি পায়।

তবে সর্বশেষ পরিস্থিতিতে উত্তেজনা কিছুটা কমায় বাজারে দামের এ বড় পতন ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: আল জাজিরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইরানকে স্বর্ণালংকার ও অর্থ দিচ্ছে সাহায্য করছে কাশ্মীরবাসী
ইসরায়েল-মার্কিন ঘাঁটিতে ফের হামলা ইরানের
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ
জাইমা ইস্যুতে বিতর্ক, বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ আমিনুল হকের
ইউল্যাব ছাত্রী তানহার মৃত্যু: প্রেমিক সায়মন পুলিশ হেফাজতে
ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে তেলের বড় পতন
দিনাজপুরে রাতের আঁধারে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ
নরসিংদী সদর হাসপাতালে দালালচক্রে অভিযান, কারাদণ্ড ও জরিমানা
রিলস ও পোস্টেই মাসে ৩০০০ ডলার আয়
তেল সংকটে ব্যতিক্রমী বিয়ে: বর উপহার পেলো অকটেন
হামলা স্থগিতের পর ইরানজুড়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ব্যাপক আঘাত
পাল্টা হুমকিতে ভয়ে পিছু হটেছেন ট্রাম্প, হামলা স্থগিতের ঘোষণা
সংস্কার ও স্থানীয় সরকার ইস্যুতে উত্তাপ বাড়ছে রাজনীতিতে
ইসরায়েলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান