Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫৮, ৩০ মার্চ ২০২৬

আপডেট: ০০:৫৯, ৩০ মার্চ ২০২৬

ইরানের হামলায় মার্কিন বিমান বিধ্বস্ত 

ইরানের হামলায় মার্কিন বিমান বিধ্বস্ত 
ছবি: সংগৃহীত

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ধ্বংস হয়ে পড়ে থাকা অত্যাধুনিক নজরদারি বিমানটি যুক্তরাষ্ট্রের বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম BBC। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ মার্চ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিমানটি ধ্বংস হয়।

ধ্বংস হওয়া বিমানটি ‘এডব্লিউএসিএস’ (AWACS) প্রযুক্তির, যা মূলত আকাশপথে নজরদারি ও যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। এটি Boeing E-3 Sentry মডেলের একটি বিমান, যা যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত।

হামলার দুইদিন আগে ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ শাখা Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) সরাসরি প্রিন্স সুলতান ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছিলো। তারা জানিয়েছিলো, যুক্তরাষ্ট্রের নজরদারি বিমান ও জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমানগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ধ্বংস হয়ে পড়ে থাকা বিমানের নম্বর ও চিহ্ন বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে এটি যুক্তরাষ্ট্রের। দেশটির বহরে এ মডেলের বিমান সংখ্যা সীমিত; একটি হারানোর পর বর্তমানে এ সংখ্যা দাঁড়িয়েছে ১৫-এ।

ফ্লাইট ডাটা অনুযায়ী, হামলার সময় ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অন্তত ছয়টি এডব্লিউএসিএস বিমান অবস্থান করছিলো। বিশ্লেষকদের মতে, ইরান মূলত যুক্তরাষ্ট্রের আকাশ নজরদারি সক্ষমতা দুর্বল করতেই এ হামলা চালিয়েছে।

তবে এ ঘটনায় এখনও আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেনি Pentagon বা হোয়াইট হাউস। সাধারণত বড় ধরনের সামরিক ক্ষয়ক্ষতির ক্ষেত্রে তথ্য যাচাই-বাছাই করে পরে অবস্থান জানায় মার্কিন প্রশাসন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এক-এগারোর আরেক কুশীলব আফজাল নাছের গ্রেফতার
বাণিজ্যের আড়ালে এক দশকে ৬৮৩০ কোটি ডলার পাচার
হামের ছোবলে বিপর্যস্ত দেশ, আইসিইউ সংকটে ঝুঁকিতে শিশুদের জীবন
‘অলিম্পিকে লিঙ্গ পরীক্ষা নারীদের জন্য অপমানজনক’
হরমুজের পর ওমান উপসাগর নিয়ন্ত্রণে নিলো ইরান
‘জিরো ওয়েটিং টাইমে’ চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে স্বস্তি
মেঘনায় ইভটিজিংয়ের প্রতিবাদে প্রাণ গেলো কিশোর সাব্বিরের
তেলের দাম ব্যারেল ছাড়ালো ১১৫ ডলার
গণভোট অধ্যাদেশ বাতিলের পথে, আসছে না সংসদে
ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা নেপালের প্রধানমন্ত্রীর
ইরানের হামলায় মার্কিন বিমান বিধ্বস্ত
ইরানি হামলায় জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল
নিয়মের বেড়াজালে আমাকেও আটকে দেয়া হয়—সংসদে হাসনাত
কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা আজম গুলিবিদ্ধ
দেশে ফিরলো দিলারা হাফিজের লাশ, আজ সংসদ প্রাঙ্গণে জানাজা
পাঁচ সিটিতে প্রার্থী ঘোষণা এনসিপির: ঢাকা দক্ষিণে আসিফ, উত্তরের আদীব
১০ ঘণ্টা কর্মবিরতির পর রংপুরে তেল সরবরাহ স্বাভাবিক