Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:২৮, ২৫ এপ্রিল ২০২৬

ক্যান্সার ধরা পড়েছিলো—স্বীকার করলেন নেতানিয়াহু

ক্যান্সার ধরা পড়েছিলো—স্বীকার করলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

অবশেষে নিজের শারীরিক অবস্থার বিষয়ে প্রকাশ্যে কথা বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, তার প্রোস্টেটে প্রাথমিক পর্যায়ের ম্যালিগন্যান্ট ক্যান্সার ধরা পড়েছিলো এবং এর চিকিৎসাও সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে এক দীর্ঘ বিবৃতিতে তিনি এ তথ্য জানান। নেতানিয়াহু বলেন, বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে এবং সাম্প্রতিক ফিটনেস পরীক্ষায় সবকিছু স্বাভাবিক পাওয়া গেছে।

তিনি জানান, ২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেট বড় হয়ে যাওয়ার কারণে তার অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে নিয়মিত চেকআপের সময় চিকিৎসকরা প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও ছোট একটি দাগ শনাক্ত করেন। পরীক্ষা-নিরীক্ষার পর এটি প্রাথমিক পর্যায়ের ম্যালিগন্যান্ট টিউমার হিসেবে চিহ্নিত হয়, যা শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি।

চিকিৎসকদের পক্ষ থেকে প্রথমে পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেয়া হলেও তিনি দ্রুত চিকিৎসা নেয়ার সিদ্ধান্ত নেন। নেতানিয়াহু বলেন, সম্ভাব্য ঝুঁকির বিষয়ে আগেভাগে জানতে পারলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়াই সঠিক সিদ্ধান্ত—ব্যক্তিগত জীবন হোক বা জাতীয় পর্যায়।

তিনি দাবি করেন, লক্ষ্যভিত্তিক চিকিৎসার মাধ্যমে টিউমার সম্পূর্ণভাবে অপসারণ করা হয়েছে এবং বর্তমানে এর কোনও চিহ্ন নেই।

স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশে বিলম্বের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে তিনি চাননি এ বিষয়টি নিয়ে বিভ্রান্তি বা অপপ্রচার ছড়াক। বিশেষ করে ইরানকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা যেন এ নিয়ে কোনও ‘ভিত্তিহীন প্রচারণা’ চালাতে না পারে।

এছাড়া তিনি জানান, ২০২৩ সালের জুলাই মাসে তার শরীরে পেসমেকার বসানো হয়েছিলো এবং বর্তমানে হৃদযন্ত্র সুস্থ রয়েছে।

স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করলেন নেতানিয়াহু, যা দেশটির রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনা তৈরি করেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর একজনের লাশ উদ্ধার
সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার শঙ্কা
সেন্টমার্টিন রক্ষায় অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল থাকছে
প্রয়োজনে সংসদ-রাজপথ একাকার হয়ে যাবে: নাহিদ ইসলাম
নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা
‘প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে আমি কিছুই লিখিনি’
ক্যান্সার ধরা পড়েছিলো—স্বীকার করলেন নেতানিয়াহু
‘শহীদদের সঙ্গে ‘গাদ্দারি’ করলে ধুলোয় মিশে যাবে’
আজীবন সম্মাননায় নায়ক আলমগীর
বৈশ্বিক বাজারে নতুন শক্তি মুসলিম নারীদের পোশাক
গণভোট বাস্তবায়নে তিন মাসের কর্মসূচি খেলাফত মজলিসের
শার্শায় ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, বিপাকে ১২ শিক্ষার্থী!
ইরানি জনগণের ঐক্য শত্রুপক্ষকে দুর্বল করেছে: মোজতবা খামেনি
এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি, কাফিসহ চারজন
১৭ বছর বিদেশে কারা ‘গুপ্ত’ ছিলো—প্রশ্ন জামায়াত নেতার
জুলাই সনদে ‘প্রতারণার ছাপ’: আইনমন্ত্রী
‘সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে’,—ট্রাম্পের বক্তব্য রুচিহীন: ভারত
কলেজশিক্ষিকাকে জুতাপেটা করার পেছনের বিস্ফোরক তথ্য