Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৫০, ২৪ এপ্রিল ২০২৬

ইরান ঘিরে মার্কিন শক্তি প্রদর্শন

দুটি বিমানবাহী রণতরিসহ ২৬ যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

দুটি বিমানবাহী রণতরিসহ ২৬ যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ইরানের ওপর আরোপিত অবরোধ কার্যকর করতে বর্তমানে দুটি বিমানবাহী রণতরিসহ অন্তত ২৬টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

বৃহস্পতিবার এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, গত ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে কঠোর নজরদারি ও অবরোধ কার্যকর করতে মাঠে নেমেছে মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন বাহিনী কৌশলগতভাবে মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগর অঞ্চলে যুদ্ধজাহাজগুলো মোতায়েন করেছে। ইতোমধ্যে অন্তত তিনটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে, যার মধ্যে দুটি অভিযান পরিচালিত হয় পারস্য উপসাগর থেকে প্রায় দুই হাজার মাইল দূরে ভারত মহাসাগরে।

সর্বশেষ বুধবার রাতে নিষেধাজ্ঞার আওতাধীন একটি তেলবাহী জাহাজে অভিযান চালানো হয়। পেন্টাগন জানিয়েছে, জাহাজটি ইরান থেকে তেল পরিবহন করছিলো।

বর্তমানে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম)–এর অধীনে মধ্যপ্রাচ্যের জলসীমায় ১৯টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এ বিশাল নৌবহরের নেতৃত্বে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী দুটি বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড।

এদের সঙ্গে রয়েছে একাধিক ডেস্ট্রয়ার, লিটোরাল কমব্যাট শিপ এবং অ্যাম্ফিবিয়াস গ্রুপ। পাশাপাশি ভারত মহাসাগরের বিস্তীর্ণ এলাকায় আলাদাভাবে টহল দিচ্ছে আরও সাতটি যুদ্ধজাহাজ।

মার্কিন সংবাদমাধ্যম CNN জানিয়েছে, এ বিপুল সামরিক উপস্থিতি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করা এবং অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত আধিপত্য বজায় রাখারই অংশ।

বিশ্লেষকরা বলছেন, এ নজিরবিহীন সামরিক মোতায়েন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে এবং আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার ওপরও এর প্রভাব পড়তে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান