Sobar Desh | সবার দেশ নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪১, ২৫ এপ্রিল ২০২৬

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা
ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাছুম মোস্তফার ব্যবহৃত গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে স্থানীয় বিএনপির কর্মীরা।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের আতকাপাড়া এলাকার একটি পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাদরাসার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে গাড়িতে জ্বালানি নিতে পাম্পে থামেন এমপি মাছুম মোস্তফা। এ সময় মাগরিবের আজান হলে তিনি পাশের মসজিদে নামাজ আদায়ে যান।

নামাজ চলাকালেই বাইরে থাকা তার গাড়িতে অতর্কিত হামলা চালানো হয়। ভাঙচুরের শব্দ শুনে মসজিদের ভেতরে থাকা মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আল আমিন তালুকদার জানান, হামলার সময় বিএনপি নেতা ইশতিয়াক আহমেদ বাবুর নেতৃত্বে একদল লোক এমপির দিকে অগ্রসর হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় নিরাপত্তার স্বার্থে মুসল্লিরা মসজিদের দরজা বন্ধ করে দেন। পরে হামলাকারীরা মসজিদ ঘিরে ফেলারও চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিরাপত্তার স্বার্থে সংসদ সদস্যকে সেখান থেকে সরিয়ে পূর্বধলা উপজেলা পরিষদে নেয়া হয়।

ঘটনার বিষয়ে সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেন, আমি নামাজে ছিলাম। হঠাৎ বাইরে ভাঙচুরের শব্দ শুনতে পাই। পরে জানতে পারি, আমার গাড়িতে হামলা হয়েছে এবং কিছু লোক আমাকে লক্ষ্য করে এগিয়ে আসছিলো।

এদিকে মোহাম্মদ দিদারুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। ইতোমধ্যে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ঘটনাটি এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার পথ বন্ধ হচ্ছে
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১১১, জাতীয় দুর্যোগ ঘোষণা
আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকার রাতভর অ্যাকশন শুটিং
তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াবো: শেখ হাসিনা
শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে ফেরানোর সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২০
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি