Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৮, ৭ মার্চ ২০২৬

আপডেট: ২২:০৯, ৭ মার্চ ২০২৬

রাজনীতিবিদ ও বিশিষ্টজনের সম্মানে ভারতীয় হাইকমিশনের ইফতার

রাজনীতিবিদ ও বিশিষ্টজনের সম্মানে ভারতীয় হাইকমিশনের ইফতার
ছবি: সংগৃহীত

রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিক, সাংবাদিক, ধর্মীয় সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতারের আয়োজন করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

শনিবার (৭ মার্চ) রাজধানীর শাহবাগে অবস্থিত ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এবং তার সহধর্মিণী মানু ভার্মার আমন্ত্রণে অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতা, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ।

এছাড়া জাতীয় সংসদের হুইপ আসাদুল হাবিব দুলু, প্রধানমন্ত্রীর সহকারী উপদেষ্টা মাহদী আমিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কদের, শামিম হায়দার পাটওয়ারী, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক এবং প্রেসিডিয়াম সদস্য মাশরুর মাওলা।

এছাড়া রুমিন ফারহানা এমপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি সাজ্জাত জহির চন্দন, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, জামায়াতের ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু অনুষ্ঠানে অংশ নেন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জাতয়ি প্রেসক্লাবের এর সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ূব ভূইয়া। এছাড়া দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সমকাল সম্পাদক এ কে আজাদ চৌধুরী, যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার এবং নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মোহাম্মদ বাবর উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ জাসদ –এর সভাপতি নাজমুল হাসান প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা ইফতারে অংশ নেন।

ভারতীয় হাইকমিশন জানায়, পবিত্র রমজান মাস উপলক্ষে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষ্যেই এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজ থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি, গাড়ি অনুযায়ী লিটার নির্ধারণ
ইসরায়েলে রাতভর ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
রাজধানীতে ১৪০ শীর্ষ চাঁদাবাজের তালিকা প্রস্তুত
সন্ত্রাসী ‘গোল্ডেন ফিরোজ’ ও ৩০ মামলার আসামি ‘বড় রুবেল’ গ্রেফতার
বাগাতিপাড়ায় দুই দিনে একই পরিবারের দুইজনের ওপর হামলা
ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি
এনসিপির নারী সংগঠন ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ
লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম প্রত্যাহার
আমি মরিনি, মৃত্যুর গুজবে বললেন হায়দার হোসেন
রাজশাহীতে বিএনপি–জামায়াত সংঘর্ষে নিহত ১
ইসরায়েলের নৌঘাঁটিতে হিজবুল্লাহর মিসাইল হামলা
গণ-আন্দোলনের নারীরা আজ কোথাও নেই-আন্তর্জাতিক নারী দিবসে সিপিবির আলোচনা
গ্রাহককে চেয়ার ছুড়ে মারলেন স্টার কাবাবের কর্মী, ভিডিও ভাইরাল
কুদস ফোর্স প্রধান কানি মোসাদের গুপ্তচর!
তেল নিতে গিয়ে স্টেশনের কর্মীদের মারধরে প্রাণ গেলো তরুণের
২৪ ঘণ্টার মধ্যে ইরানের নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা
২৪ ঘণ্টায় ২০০’র বেশি মার্কিন সেনা হতাহত—ইরানের দাবি