Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৭:৪৯, ১০ আগস্ট ২০২৬

আপডেট: ০৭:৫০, ১০ আগস্ট ২০২৬

‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী

‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

অতীতের মতো আবারও ‘গুপ্তবাহিনী’ বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এবং জনগণের মধ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন এবং কল্যাণের জন্য কোনো রাজনৈতিক দল যদি দীর্ঘদিন ধরে কাজ করে থাকে, তাহলে সে দলটির নাম বিএনপি। কিন্তু কিছু রাজনৈতিক দল ও গোষ্ঠী বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে।

তিনি বলেন, অতীতের মতো আবারও গুপ্তবাহিনী বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা জনগণের কাছে মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে।’

তারেক রহমান বলেন, দেশের মানুষকে বিভ্রান্ত করে কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনওভাবেই উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করতে দেয়া হবে না। যারা রাজপথ বন্ধ করতে চায় এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে, তা দেশের জনগণই নির্ধারণ করবে।

তিনি বলেন, 

যারা রাজপথ বন্ধ করতে চায়, মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া যায়, সেটা দেশের জনগণই নির্ধারণ করবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেয়া যাবে না। দেশের উন্নয়ন ও মানুষের জীবনমানের পরিবর্তন নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে সরকার দৃঢ়ভাবে কাজ করে যাবে বলেও জানান তিনি।

চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, এ অঞ্চলের মানুষের প্রয়োজন ও সমস্যাগুলো বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে উন্নয়নমূলক বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। চট্টগ্রামের অবকাঠামো, যোগাযোগব্যবস্থা ও জনজীবনের সঙ্গে সংশ্লিষ্ট যেসব উন্নয়ন প্রয়োজন, সেগুলো বাস্তবায়নে সরকার কাজ করবে।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রমের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে সরকার থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের পাশাপাশি ভবিষ্যতে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোনও অপপ্রচার, বিভ্রান্তি কিংবা বিশৃঙ্খলা যেন দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব