Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৯, ১ অক্টোবর ২০২৬

আপডেট: ০০:৩০, ১ অক্টোবর ২০২৬

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
ছবি: সংগৃহীত

আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সাড়া দিতে দেশের প্রতিটি জেলায় কুইক রেসপন্স টিম বা কিউআরটি গঠনের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। জেলা পুলিশের তত্ত্বাবধানে পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের সদস্যদের সমন্বয়ে এসব টিম গঠন করা হবে।

৩০ সেপ্টেম্বর পুলিশ সদর দফতরের অপারেশন শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত ডিআইজি (অপারেশন) শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠিটি দেশের সব জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ইউনিটে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আকস্মিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হলে জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত সাড়া দেয়ার সক্ষমতা বাড়াতে প্রতিটি জেলা পর্যায়ে কিউআরটি গঠন করতে হবে।

কিউআরটিতে জেলা পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যদের অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।

পুলিশ সদর দফতরের নির্দেশনায় আরও বলা হয়েছে, কিউআরটির সদস্যদের অংশগ্রহণে নিয়মিত মাদক ও অপরাধপ্রবণ এলাকায় সমন্বিত অভিযান এবং মহড়া আয়োজন করতে হবে। এর মাধ্যমে বিভিন্ন ইউনিটের সদস্যদের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত ও যৌথভাবে অভিযান পরিচালনার সক্ষমতা তৈরি করা হবে।

এসব অভিযান ও মহড়ায় অংশ নেয়া কর্মকর্তা ও সদস্যদের সংখ্যা, উদ্ধার হওয়া সামগ্রী এবং আটকের তথ্য জরুরি ভিত্তিতে পুলিশ সদর দফতরের সংশ্লিষ্ট শাখায় পাঠানোর নির্দেশনাও দেয়া হয়েছে।

চিঠির কার্যার্থে সব জেলা পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি এপিবিএন, শিল্প পুলিশ, পিবিআই, হাইওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, রেলওয়ে পুলিশ ও নৌ পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিট এবং সংশ্লিষ্ট রেঞ্জের কর্মকর্তাদেরও বিষয়টি জানানো হয়েছে।

পুলিশ সদর দফতরের এ উদ্যোগের ফলে জেলা পর্যায়ে বিভিন্ন ইউনিটে থাকা সদস্যদের একটি সমন্বিত কাঠামোর আওতায় আনা হবে। ফলে কোনও এলাকায় হঠাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সংশ্লিষ্ট ইউনিটগুলোর সদস্যদের দ্রুত একত্র করে মাঠে নামানোর সুযোগ তৈরি হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন