Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৭, ২৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:০৯, ২৯ জানুয়ারি ২০২৬

৮ বার কল করেও মেলেনি সাড়া

নাকভির সাড়া পেতে ঘাম ছুটছে জয় শাহ’র

নাকভির সাড়া পেতে ঘাম ছুটছে জয় শাহ’র
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দল ঘোষণা করলেও টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ এখনও পুরোপুরি নিশ্চিত নয়। বাংলাদেশ ইস্যুতে সংহতি জানিয়ে পাকিস্তান পুরো বিশ্বকাপ বয়কট করতে পারে—এমন গুঞ্জন আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। 

পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহ অন্তত আটবার পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে ফোন করেছেন। তবে একবারও সে ফোনকলের জবাব দেননি নাকভি। বিষয়টি এখন ক্রিকেট প্রশাসনের কূটনৈতিক টানাপোড়েনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। 

এদিকে বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের অবস্থান ক্রমেই রাজনৈতিক পর্যায়ে গুরুত্ব পাচ্ছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ইতোমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন। বিশ্বকাপ অংশগ্রহণ বা বয়কট—এ সিদ্ধান্ত সরকারিভাবে জানানো হতে পারে নির্ধারিত সময়সীমার মধ্যে। 

খবর অনুযায়ী, পাকিস্তান বাংলাদেশকে ঘিরে আইসিসির সিদ্ধান্তকে ‘অন্যায়’ বলে মনে করছে। বিশেষ করে বাংলাদেশকে টুর্নামেন্ট আয়োজন বা ম্যাচ ভেন্যু নিয়ে সুবিধা না দেয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ রয়েছে পাকিস্তানের ক্রিকেট প্রশাসনের মধ্যে। 

বিশ্লেষকদের মতে, বিষয়টি এখন আর কেবল ক্রিকেট বোর্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। সম্ভাব্য সিদ্ধান্ত প্রধানমন্ত্রী পর্যায় থেকে আসতে পারে—যা এই সংকটের রাজনৈতিক গুরুত্ব আরও বাড়িয়ে দিচ্ছে। 

এছাড়া গুঞ্জন রয়েছে, বাংলাদেশের প্রতি সংহতি জানাতে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বাংলাদেশ সফর করতে পারেন। উল্লেখ্য, পিসিবির চেয়ারম্যান হওয়ার পাশাপাশি তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, পাকিস্তান যদি সত্যিই বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে তা শুধু ক্রীড়াঙ্গন নয়—আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এমনকি বড় ম্যাচ বাতিল হলে সম্প্রচার ও বাণিজ্যিক আয়েও বড় ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ