Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৭, ১৪ মার্চ ২০২৬

আপডেট: ০২:২৮, ১৪ মার্চ ২০২৬

দেশবাসীর কাছে দোয়া চাইলেন

অস্ত্রোপচারের আগে ছেলের সঙ্গে কথা বলেছেন মির্জা আব্বাস

অস্ত্রোপচারের আগে ছেলের সঙ্গে কথা বলেছেন মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অস্ত্রোপচারের আগে তার ছেলে ইয়াসির আব্বাসের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে।

শুক্রবার (১৩ মার্চ) গণমাধ্যমকে দেয়া এক বক্তব্যে ইয়াসির আব্বাস বলেন, সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের কথা ছড়িয়েছে। তবে বাস্তবে পরিস্থিতি ততোটা গুরুতর নয় বলে তিনি উল্লেখ করেন।

ইয়াসির আব্বাস বলেন, বাবার বয়স হয়েছে এবং সাম্প্রতিক সময়ে কাজের চাপও ছিলো বেশি। এর সঙ্গে রোজা রেখে শারীরিকভাবে কিছুটা স্ট্রেস তৈরি হয়েছিলো। তবে আল্লাহর রহমত এবং সবার দোয়ায় এখন তিনি অনেকটাই ভালো আছেন বলে মনে করছি।

তিনি জানান, অস্ত্রোপচারের আগে মির্জা আব্বাস নিজেই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, বাবা সবসময় মানুষের দোয়ার ওপর ভরসা করেন এবং সবার কাছে নিজের জন্য দোয়া কামনা করেছেন।

অসুস্থ হয়ে পড়ার ঘটনাটি বর্ণনা করে ইয়াসির আব্বাস বলেন, ইফতারের পর তারা মাগরিবের নামাজ পড়তে যান। নামাজের দ্বিতীয় রাকাতে হঠাৎ করে মির্জা আব্বাসের তীব্র মাথাব্যথা শুরু হয়। তখন নামাজ থামিয়ে পরিবারের সদস্যরা তাকে ধরে বসান।

পরে পরিবারের সদস্যরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসেন। শুরুতে তিনি হাসপাতালে যেতে চাইছিলেন না, তবে মাথাব্যথা তীব্র হওয়ায় শেষ পর্যন্ত তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়।

হাসপাতালে আনার পর চিকিৎসকদের সঙ্গে তার কথা হয় এবং পরে চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান ইয়াসির আব্বাস।

তিনি আবারও দেশবাসীর কাছে তার বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের ‘চাঞ্চল্যকর’ তথ্য
ইরানের ব্যাপক হামলায় তছনছ তেল আবিব
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৬
নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
অস্ত্রোপচারের আগে ছেলের সঙ্গে কথা বলেছেন মির্জা আব্বাস
তরুণীর প্যাকেটে ছিলো মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরির কাঁচামাল
ইরাকে মার্কিন জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত, ছয় ক্রুর সবাই নিহত
পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে খুনের রাজনীতি শুরু হয়: জামায়াত আমির
অবিলম্বে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে: নাহিদ ইসলাম
টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড
কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি দেশে ফিরলেন
নোয়াখালীতে পুকুর সেচতে মিললো অর্ধগলিত লাশ
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দিন পাটওয়ারী
যশোর কোতোয়ালি থানার নতুন ওসি হিসেবে মাসুম খানের যোগদান
বেনাপোলে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক
ভ্যাপসা গরমের পর ঢাকায় শিলাবৃষ্টি
‘অমুকের ভাই…, ভাই একটু বলে দেন’—তদবির প্রসঙ্গে মির্জা ফখরুল
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বই ‘শুধু মাধবীর জন্য’র মোড়ক উন্মোচন
ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১