Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩:৫০, ১৪ মার্চ ২০২৬

কুদস দিবসের রাতে ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের ব্যাপক হামলায় তছনছ তেল আবিব

ইরানের ব্যাপক হামলায় তছনছ তেল আবিব
ছবি: সংগৃহীত

কুদস দিবস পালন শেষে ইরান থেকে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে। হামলার পর রাজধানী তেল আবিবের আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্রের আলো দেখা যায় এবং কিছুক্ষণের মধ্যেই শহরের কয়েকটি এলাকায় আগুন ও ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।

শুক্রবার (১৩ মার্চ) রাতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ইসরায়েলের একটি সড়কের পাশে ধোঁয়া ও আগুনের কুণ্ডলি দেখা যায়। দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছালে দেখা যায় একটি গুদামঘরে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। তবে সেটি কী ধরনের গুদাম ছিলো কিংবা এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি স্থানীয় কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতির পরিমাণও তখনো প্রকাশ করা হয়নি।

হামলার সময় তেল আবিবসহ মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। একই সঙ্গে শহরের আকাশজুড়ে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। রাতের আকাশে বিস্ফোরণ ও প্রতিরোধ ব্যবস্থার আলোয় পুরো এলাকা আলোকিত হয়ে ওঠে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এ হামলা এমন এক সময় ঘটলো, যখন গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। ওই সময় ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের পর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা বাড়তে থাকে। বিশ্লেষকদের মতে, সর্বশেষ এ ক্ষেপণাস্ত্র হামলা সে উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে।

এদিকে হামলার ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণে নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।

সূত্র: আলজাজিরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের ‘চাঞ্চল্যকর’ তথ্য
ইরানের ব্যাপক হামলায় তছনছ তেল আবিব
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৬
নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
অস্ত্রোপচারের আগে ছেলের সঙ্গে কথা বলেছেন মির্জা আব্বাস
তরুণীর প্যাকেটে ছিলো মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরির কাঁচামাল
ইরাকে মার্কিন জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত, ছয় ক্রুর সবাই নিহত
পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে খুনের রাজনীতি শুরু হয়: জামায়াত আমির
অবিলম্বে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে: নাহিদ ইসলাম
টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড
কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি দেশে ফিরলেন
নোয়াখালীতে পুকুর সেচতে মিললো অর্ধগলিত লাশ
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দিন পাটওয়ারী
যশোর কোতোয়ালি থানার নতুন ওসি হিসেবে মাসুম খানের যোগদান
বেনাপোলে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক
ভ্যাপসা গরমের পর ঢাকায় শিলাবৃষ্টি
‘অমুকের ভাই…, ভাই একটু বলে দেন’—তদবির প্রসঙ্গে মির্জা ফখরুল
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বই ‘শুধু মাধবীর জন্য’র মোড়ক উন্মোচন
ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১