Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪২, ৮ জুলাই ২০২৬

আপডেট: ০০:৪২, ৮ জুলাই ২০২৬

অভিযোগ নাহিদ ইসলামের 

‘সংসদে কথা বলতে দেয় না, জনসভায় বোমা নিক্ষেপ করা হয়’

‘সংসদে কথা বলতে দেয় না, জনসভায় বোমা নিক্ষেপ করা হয়’
ছবি: সংগৃহীত

দেশে আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। তিনি বলেন, জনগণ এক দলের শাসনের পরিবর্তে আরেক দলের লুটপাটের জন্য জীবন দেয়নি।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের তালতলা চত্বরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত সুরক্ষার দাবিতে কর্মসূচির আয়োজন করে এনসিপি।

পদযাত্রায় নাহিদ ইসলামের সঙ্গে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।

পথসভায় নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, অতীতে দেশে একদলীয় শাসন ছিলো, তখন বিরোধী মত প্রকাশের সুযোগ ছিলো না এবং মানুষকে গুম করা হতো। একই ধরনের পরিস্থিতি আবারও তৈরি করার চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, 

সংসদে আমাদের কথা বলতে দেয়া হয় না। আমরা জনসভায় কথা বলতে গেলে বোমা মারে, ককটেল নিক্ষেপ করে।

আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, কেউ যদি আবার একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করে, তাহলে তাদের আওয়ামী লীগের পরিণতি স্মরণ রাখা উচিত। তার ভাষ্য, ১৬ বছর একদলীয় শাসন করে আওয়ামী লীগ হেলিকপ্টারে করে দিল্লি পালিয়েছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ককটেল ফাটিয়ে, বোমা মেরে তারা ভেবেছিলো পদযাত্রা বন্ধ করে দেবে। কিন্তু সখীপুরবাসী সে ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।

তিনি আরও বলেন, 

২০২৪ সালে দেশের পরিবর্তনের জন্য তরুণরা জীবন দিয়েছে। যদি পরিবর্তন না আসে, মাদক, দুর্নীতি ও লুটপাট চলতেই থাকে, তাহলে সে আত্মত্যাগের কোনও মূল্য থাকবে না। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য ছাত্র-জনতা জীবন দেয়নি।

বিচার ও আইনের শাসনের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, তারা ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে ৫ আগস্টের পর সারাদেশে মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, নিরীহ ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে মামলা বাণিজ্য করা হয়েছে। আওয়ামী লীগের বিচার হোক, কিন্তু নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। একই সঙ্গে চাঁদাবাজি ও লুটপাটও চলতে দেয়া হবে না।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

যুদ্ধবিরতি ভেঙে মধ্যপ্রাচ্যে ফের সংঘাত
নতুন করে কাউকে ‘শেখ হাসিনা’ হতে দেয়া হবে না: সারজিস
কোয়ার্টারে সুইজারল্যান্ড, ইতিহাসে আর্জেন্টিনার দাপট
বিদ্যুতের চুক্তি বাতিল সম্ভব নয়, দাম কমানোর চেষ্টা চলছে: জ্বালানিমন্ত্রী
‘আজ রাতেই ইরানে শক্তিশালী হামলা’— হুঁশিয়ারি ট্রাম্পের
টানা বৃষ্টিতে পাহাড়ধসের শঙ্কা, রাঙ্গামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
সায়েদাবাদ বাস টার্মিনাল সরছে কাঁচপুরে, প্রকল্প অনুমোদন
শাপলা গণহত্যার তদন্ত শেষ, হাসিনাসহ বাহিনী প্রধানরা আসামী
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক প্রধানমন্ত্রীর উপস্থিতি
এনসিপির সমাবেশে হামলার ঘটনায় সংসদে উত্তাপ
দুই গোলে পিছিয়েও ইতিহাস গড়া জয় আর্জেন্টিনার
কোমে খামেনির জানাজায় জনসমুদ্র
সংসদে কথা বলতে দেয় না, জনসভায় বোমা নিক্ষেপ করা হয়: অভিযোগ নাহিদ ইসলামের
বন্যার কারণে দুই জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা