Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫০, ২৮ মার্চ ২০২৬

বিশ্বকাপ দেখতে বাড়ি বিক্রি করলেন ইংল্যান্ডের ‘সুপারফ্যান’

বিশ্বকাপ দেখতে বাড়ি বিক্রি করলেন ইংল্যান্ডের ‘সুপারফ্যান’
ছবি: সংগৃহীত

ফুটবল শুধু খেলা নয়, কারও কারও কাছে তা জীবনবোধ। আর সে ভালোবাসার এক ব্যতিক্রমী উদাহরণ হয়ে উঠেছেন ইংল্যান্ডের ৬২ বছর বয়সী ফুটবলভক্ত অ্যান্ডি মিলনে। আসন্ন FIFA World Cup 2026 সরাসরি গ্যালারিতে বসে দেখতে নিজের বাড়িই বিক্রি করে দিচ্ছেন তিনি।

১৯৮২ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত মোট ৯টি বিশ্বকাপ—এর মধ্যে পুরুষদের ৮টি এবং নারীদের ১টি—মাঠে বসে উপভোগ করেছেন মিলনে। ফলে এবারের বিশ্বকাপ তার জন্য শুধু আরেকটি টুর্নামেন্ট নয়, বরং এক ধরনের ব্যক্তিগত ইতিহাসের ধারাবাহিকতা।

বর্তমানে থাইল্যান্ডে বসবাসরত অবসরপ্রাপ্ত এ শিক্ষক ইংল্যান্ড জাতীয় দলের ‘সুপারফ্যান’ হিসেবে পরিচিত। বিশেষ করে FIFA World Cup 2022-এ ইংল্যান্ডের জার্সি পরে রেপ্লিকা ট্রফি হাতে তার উচ্ছ্বসিত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম BBC-এর প্রতিবেদন অনুযায়ী, উত্তর আমেরিকায় আয়োজিত এবারের বিশ্বকাপ দেখতে বিপুল ব্যয় মেটাতেই তিনি ইংল্যান্ডের চেশায়ারের নর্থউইচ এলাকায় থাকা তার দ্বিতীয় বাড়িটি বিক্রির জন্য তুলেছেন। বাড়িটির বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার পাউন্ড।

বিষয়টি নিয়ে ব্রিটিশ গণমাধ্যম The Mirror-কে মিলনে বলেন, আমি এ বাড়িটি বিক্রি করছি মূলত বিশ্বকাপে যাওয়ার জন্য। কাতারের বিশ্বকাপ ছিলো আমার নিজের জন্য উপহার, যেটার জন্য আমি বহু বছর সঞ্চয় করেছিলাম। আর এ বাড়িটি আমার কাছে ছিলো ২৭ বছর—এখনই বিক্রির সঠিক সময় মনে হয়েছে।

জানা গেছে, আসন্ন বিশ্বকাপে প্রায় সাত সপ্তাহ যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন তিনি। ইতোমধ্যে ফাইনালসহ বেশ কয়েকটি ম্যাচের টিকিট সংগ্রহও করে ফেলেছেন। খরচ কমাতে বিলাসবহুল হোটেলের বদলে ‘কাউচ সার্ফিং’-এর পথ বেছে নিয়েছেন মিলনে—অর্থাৎ বন্ধু বা পরিচিতদের বাসায় থেকে খরচ বাঁচাবেন।

তার ভাষায়, আমি সব সময় সাশ্রয়ীভাবে চলার চেষ্টা করি। মেক্সিকো, ডালাস এবং ভ্যানকুভারে আমার বন্ধু আছে—সেখানেই থাকার পরিকল্পনা করেছি।

একজন ভক্তের এ ত্যাগ নিঃসন্দেহে দেখিয়ে দেয়—ফুটবল অনেকের কাছেই শুধুমাত্র খেলা নয়, বরং এক গভীর আবেগ, যা কখনো কখনও জীবনের বড় সিদ্ধান্তও নির্ধারণ করে দেয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবির ১০ বিভাগ পেলো বিশ্বস্বীকৃতি
সংবিধানে স্বাধীনতার ঘোষকের অন্য জনের নাম রয়েছে: ইউএনও খাদিজা
ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা
ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা
বিশ্বকাপ দেখতে বাড়ি বিক্রি করলেন ইংল্যান্ডের ‘সুপারফ্যান’
ইরানের হামলায় রক্তাক্ত তেল আবিব—২৪ ঘণ্টায় ২৬১ ইসরায়েলি আহত
‘তেল নেই’ সাইনবোর্ডে প্রতারণা—মিললো ৯ হাজার লিটার জ্বালানি
একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী মাহবুবা রহমান আর নেই
নেপালের নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ’র শপথ গ্রহণ
পাটুরিয়ায় ফেরিতে আগুন—কালো ধোঁয়ায় আতঙ্ক
টাঙ্গাইলে রেললাইনে একই পরিবারের ৫ জনের মৃত্যু
স্বাধীনতাবিরোধী অপশক্তি নতুন রূপে সক্রিয়: মির্জা ফখরুল
জ্বালানি সংকটে ভেনেজুয়েলায় এক সপ্তাহের ছুটি ঘোষণা
শহীদ জিয়াকে খাটো করার চেষ্টা ইতিহাসই প্রত্যাখ্যান করেছে: প্রধানমন্ত্রী