Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩০, ২২ জুলাই ২০২৬

বিশ্বকাপ জয়ের পর আবেগঘন কুবার্সি

‘মেসি আমার আদর্শ, তার হার দেখতে ভালো লাগে না’

‘মেসি আমার আদর্শ, তার হার দেখতে ভালো লাগে না’
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে স্পেন। তবে শিরোপা জয়ের সে ঐতিহাসিক রাতেও এক ভিন্ন আবেগের কথা জানালেন স্পেনের তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সি। ২০২৬ বিশ্বকাপে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতা এ ফুটবলার বলেছেন, লিওনেল মেসি তার শৈশবের আদর্শ। তাই তাকে হারতে দেখতে ভালো লাগেনি।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পর দেয়া এক সাক্ষাৎকারে ১৯ বছর বয়সী বার্সেলোনা ডিফেন্ডার বলেন, মেসির বিপক্ষে খেলা তার জন্য ছিলো স্বপ্নপূরণের মতো।

কুবার্সি বলেন, 

আমি আগে কখনও মেসিকে সামনে থেকে দেখিনি। ড্রেসিংরুমে যখন তাকে শুভেচ্ছা জানালাম, তখন মনে হচ্ছিলো—এটা কি সত্যিই ঘটছে? এরপর অবশ্য মাঠে নেমে শুধু জয়ের দিকেই মনোযোগ দিয়েছি।

তিনি আরও বলেন, তার সঙ্গে একই মাঠ ভাগাভাগি করা আমার জন্য অসাধারণ এক সৌভাগ্য। আমি খারাপও অনুভব করি, কারণ তিনি আমার আদর্শ এবং তাকে হারতে দেখতে আমার ভালো লাগে না। কিন্তু একই সঙ্গে আমরা জিতেছি, আর সেটাও আমাকে ভীষণ আনন্দ দেয়।

পুরো টুর্নামেন্টে আইমেরিক লাপোর্তের সঙ্গে দুর্দান্ত বোঝাপড়া গড়ে স্পেনের রক্ষণভাগের অন্যতম ভরসায় পরিণত হন কুবার্সি। ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে তিনি ২০২৬ বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন। এ ক্ষেত্রে তিনি নিজের সতীর্থ লামিন ইয়ামালসহ অন্য প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলেন।

বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মধ্যেও মেসির প্রতি কুবার্সির শ্রদ্ধা ও আবেগ ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে। তার এ মন্তব্য আবারও মনে করিয়ে দিয়েছে, মাঠের প্রতিদ্বন্দ্বিতা যতই তীব্র হোক, কিংবদন্তিদের প্রতি সম্মান সবসময়ই অটুট থাকে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির প্রতিবাদে দিল্লিমুখী কৃষকরা
এনআইডি সংশোধনে স্বস্তি, প্রবাসীদের ভোটার নিবন্ধন হবে আরও দ্রুত
স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত
মেসি আমার আদর্শ, তার হার দেখতে ভালো লাগে না: কুবার্সি
সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ উদ্ধার
বেনজীরকে ফেরাতে আরও এক ধাপ অগ্রগতি
ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে জামায়াত এমপি
রাহুল গান্ধীকে কোথায় নিয়ে গেছে পুলিশ, জানেন না কংগ্রেস নেতারা
গুজবে রাজশাহীর পেট্রল পাম্পে উপচে পড়া ভিড়
শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩
দিল্লির শিক্ষার্থী আন্দোলনে গিয়ে অসুস্থ শাবানা আজমি
কাশিমপুর মহিলা কারাগারের জেলার বরখাস্ত
হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সারোয়ার তুষার
বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে
ছাত্রাবাসে তরুণীকে চার দিন আটকে ধর্ষণের অভিযোগ
সরকারি হাসপাতালেই মিলবে পূর্ণ চিকিৎসাসেবা: প্রধানমন্ত্রী
৩১ দফা ও জুলাই সনদের ভিত্তিতেই হবে রাষ্ট্র সংস্কার: মির্জা ফখরুল
দিল্লির বিক্ষোভ যেনো আরেক জুলাই বিপ্লব