Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩০, ৭ মার্চ ২০২৬

মেসি পেলের চেয়েও ভালো: ডোনাল্ড ট্রাম্প

মেসি পেলের চেয়েও ভালো: ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি হয়তো কিংবদন্তি ফুটবলার পেলের চেয়েও ভালো হতে পারেন। হোয়াইট হাউসে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপ জয়ের স্মরণে ইন্টার মিলান সিএফ-এর খেলোয়াড়দের সম্মাননা দেন ট্রাম্প। অনুষ্ঠানে তিনি বলেন, তার ছেলে ব্যারন ট্রাম্প মেসির বড় ভক্ত এবং মেসি একজন অসাধারণ মানুষ বলেও মনে করে।

ট্রাম্প আরও বলেন, পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও একজন অসাধারণ খেলোয়াড়। ফুটবলের দুই মহাতারকার প্রশংসা করে তিনি বলেন, মেসি অবিশ্বাস্য ক্যারিয়ারে ৪৭টি ট্রফি জিতেছেন, যা ইতিহাসের অন্যতম সর্বোচ্চ সাফল্য।

তিনি উল্লেখ করেন, মেসি বিশ্বের যেকোনও ক্লাবেই খেলতে পারতেন, কিন্তু তিনি ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন। এজন্য মেসির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

পেলের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি নিজে পেলের খেলা দেখেছেন এবং কিংবদন্তি এ ব্রাজিলিয়ান ফুটবলারও অসাধারণ ছিলেন। তবে মেসির বর্তমান পারফরম্যান্স বিবেচনায় তিনি হয়তো পেলের চেয়েও এগিয়ে থাকতে পারেন—এমন ধারণা ব্যক্ত করেন ট্রাম্প।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে
৫৮ হাজার কোটি টাকায় হচ্ছে দুই মেট্রোরেল
মেসির অর্জনের মুকুটে এবার ডক্টরেট ডিগ্রি
শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
দুই দফা ইনজেকশনেও মৃত্যু হয়নি নারীর, স্থগিত মৃত্যুদণ্ড
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন
পিয়ন নিয়োগে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ, ডিসিকে বদলি
রাড্ডা কাণ্ডের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘লং ড্রাইভ’-এ পায়েল-ইরফান, থাকছেন তিশাও
ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ, নিহত ৫২
টিভি দেখে বিমান সামলান প্লাম্বার, পাইলটের প্রাণ বাঁচালেন ডেন্টিস্ট