Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৪, ৭ নভেম্বর ২০২৬

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি  

যশোরে স্ত্রীকে পরকীয়ার সন্দেহে  হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর 

যশোরে স্ত্রীকে পরকীয়ার সন্দেহে  হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর 
ছবি: সংগৃহীত

যশোরে  স্ত্রীকে পরকীয়ায় জড়িত থাকার সন্দেহ থেকে বিরোধের জেরে যশোরে শাহানারা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আতিয়ার রহমানের বিরুদ্ধে।

শুক্রবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের শানতলায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী কোতয়ালি থানায় আত্মসমর্পণ করলে আটক করে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী পরকীয়ায় জড়িত এমন সন্দেহ পোষণ করতেন আতিয়ার। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিলো। শুক্রবার ভোরেও পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে গোলযোগ বাধে। এর একপর্যায়ে শাহানারাকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার পর পরিবারের সদস্যরা শাহানারাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানান। জরুরি বিভাগে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। 

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, গৃহবধূ শাহানারাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। 

যশোর কোতোয়ালী মডেল থানার এসআই রেজাউল করিম জানান, পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, স্ত্রীকে হত্যার অভিযোগে আতিয়ার রহমানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সরকারের নির্লিপ্ততায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হচ্ছে: নাহিদ
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
বৃহত্তর ঐক্যের উদ্যোগ শুরু, আজ বৈঠক এনসিপির সঙ্গে
ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার
বিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগ
‘ডিসেম্বরকেন্দ্রিক ঐক্যে’ অংশ নেবে না এনসিপি: নাহিদ
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, নবায়ন নিয়ে শুরু হয়নি আলোচনা
দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা
১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪৩ কোটি ডলার: বিজিএমইএ
সাদিক কায়েমের বাড়িতে ছাত্রলীগের আগুন, ১০ কর্মীর বিরুদ্ধে মামলা
মাহিকে সমর্থন দিতে পুয়ের্তো রিকোয় মিথিলা
হাসিনার সমর্থকরা ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস
বাংলাদেশি সন্দেহে হিলিতে বাড়িঘর গুঁড়িয়ে দিলো ভারতীয় প্রশাসন
ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা
শেয়ারমার্কেটে বড় উত্থান, ডিএসইতে লেনদেন ছাড়ালো ১২শ কোটি টাকা
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলই জাতীয় ঐক্যের প্রথম শর্ত: নাহিদ
জুলাইয়ে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুরের দাবি অসত্য