Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৫, ১৪ জানুয়ারি ২০২৬

পাসপোর্ট সূচকে এগোল বাংলাদেশ

বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত ৩৭ দেশ

বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত ৩৭ দেশ
ছবি: সংগৃহীত

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় উন্নতি করেছে বাংলাদেশের অবস্থান। সর্বশেষ প্রকাশিত পাসপোর্ট সূচকে পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯৫ নম্বরে। এ সূচক অনুযায়ী বর্তমানে বাংলাদেশি নাগরিকরা ভিসা ছাড়াই বিশ্বের অন্তত ৩৭টি দেশে ভ্রমণের সুযোগ পাচ্ছেন।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিলো ১০০তম। নতুন সূচকে সে অবস্থান পাঁচ ধাপ উন্নীত হওয়ায় আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে কিছুটা স্বস্তি পেলেন বাংলাদেশি পাসপোর্টধারীরা।

লন্ডনভিত্তিক নাগরিকত্ব ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)-এর তথ্যের ভিত্তিতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের শক্তিমত্তা মূল্যায়ন করে এ সূচক প্রকাশ করে। মূলত কোনও দেশের পাসপোর্টধারীরা কতটি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন, তার ওপর ভিত্তি করেই এ র‌্যাংকিং নির্ধারণ করা হয়।

নতুন সূচক অনুযায়ী বাংলাদেশি নাগরিকরা ভিসা ছাড়াই যেসব দেশে ভ্রমণ করতে পারবেন, তার মধ্যে রয়েছে বার্বাডোস, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, মোজাম্বিক, নেপাল, নিউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, বাহামাস, গাম্বিয়া, তিমুর লেস্তে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু ও ভানুয়াতু।

তবে এসব দেশের ক্ষেত্রে ভ্রমণ শর্ত এক নয়। তালিকাভুক্ত কয়েকটি দেশে বাংলাদেশি নাগরিকরা সম্পূর্ণ ভিসামুক্ত প্রবেশের সুবিধা পেলেও কিছু দেশে অন অ্যারাইভাল ভিসা, অর্থাৎ দেশটিতে পৌঁছে বিমানবন্দরে ভিসা নেয়ার সুযোগ রয়েছে। আবার কয়েকটি দেশের ক্ষেত্রে ভ্রমণের আগে অনলাইনে ই-ভিসা সংগ্রহ করতে হয়।

বিশেষজ্ঞদের মতে, পাসপোর্ট সূচকে বাংলাদেশের এ অগ্রগতি আন্তর্জাতিক যোগাযোগ ও কূটনৈতিক সম্পর্কের উন্নতির প্রতিফলন। ভবিষ্যতে আরও দেশ ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিলে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
শামসুদ্দীন ইলিয়াস শাহ ও বাঙালি মুসলমানের আত্মপরিচয় নিয়ে সিম্পোজিয়াম
পিংক বাসে নারী চালক নিয়োগ, সাক্ষাৎকারেই চাকরি
স্বর্ণের দামে বড় ধস, ভরিতে কমেছে ৭,১১৫ টাকা
নেপালে বন্যা-ভূমিধসে মৃত ৬২৩, নিখোঁজ ২ হাজার
হাসনাতের বক্তব্যে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া
দেশে ফিরে নেপালে ভয়াবহ দুর্যোগের বর্ণনা দিলেন অপু বিশ্বাস
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিমি যানজট
গোসলে নেমে প্রাণ গেলো পাঁচ বোনের
ইরান যুদ্ধের ৬ বড় বৈশ্বিক পরিণতি
বিনা খরচে প্রথম বহরে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী
বাংলাদেশের ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে নজর ভারতের
স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর না পেরে শাহবাগ-পল্টনের প্রসঙ্গ আনেন: সারজিস
দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলা, আহত ৫
বাইকে নিথর তরুণী, জানালেন কী হয়েছিলো
নেপালে বন্যায় প্রাণহানি ৫৭৯, নিখোঁজ ২ হাজার
২০৩০ সালে অর্থনীতিতে মালয়েশিয়া-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ