Sobar Desh | সবার দেশ স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:১১, ১৮ অক্টোবর ২০২৬

থিম্পু যাওয়ার পথে শাহজালালে স্বল্প সময়ের যাত্রাবিরতি 

ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ 

ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ 
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকায় আসছেন। মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পু যাওয়ার পথে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি করবেন।

ফিফা সভাপতির এ সংক্ষিপ্ত যাত্রাবিরতিকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিমানবন্দরে তার ইমিগ্রেশন ও অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে সংস্থাটি।

বাফুফে সূত্রে জানা গেছে, মরক্কো থেকে থিম্পু যাওয়ার পথে সরাসরি ফ্লাইটের ব্যবস্থা না থাকায় ট্রানজিট হিসেবে ঢাকাকে বেছে নেয়া হয়েছে। তবে বাংলাদেশে তার অবস্থান হবে স্বল্প সময়ের জন্য। এ সফরে ফিফা সভাপতির অন্য কোনও কর্মসূচি রয়েছে কি না, তা জানা যায়নি।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের চার সহসভাপতি। এ সাক্ষাতের মাধ্যমে বিশ্ব ফুটবলের শীর্ষ সংস্থাটির প্রধানের সঙ্গে বাংলাদেশের ফুটবল কর্মকর্তাদের যোগাযোগের সুযোগ তৈরি হবে।

এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের সময়ও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে ফিফা সভাপতির আনুষ্ঠানিক বৈঠক হয়েছিলো।

ইনফান্তিনোর এ যাত্রাবিরতি বাংলাদেশের ফুটবল অঙ্গনে বাড়তি আগ্রহ তৈরি করেছে। তবে স্বল্প সময়ের এ অবস্থানকে কেন্দ্র করে কোনও আনুষ্ঠানিক ঘোষণা বা নতুন কর্মসূচি রয়েছে কি না, সে বিষয়ে বাফুফের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত