Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ২১:৫৮, ২৮ ডিসেম্বর ২০২৪

মেজর ইয়াসমিন, একজন  অনুপ্রেরণার প্রতীক 

মেজর ইয়াসমিন, একজন  অনুপ্রেরণার প্রতীক 
ছবি: সংগৃহীত

গত নভেম্বরে গাজীপুরের টঙ্গীর কেরানিটেক বস্তিতে মাদক ও অস্ত্রবিরোধী এক অভিযানে অংশগ্রহণ করে সবার মনোযোগ কাড়েন এক সাহসী সেনা কর্মকর্তা। নাম মেজর ইয়াসমিন আক্তার। সম্প্রতি মেজর ইয়াসমিনের সাক্ষাৎকারের কিছু অংশের  ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বাংলাদেশ জুড়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। তার অসাধারন বাচন ভঙ্গি ও ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে যুব সমাজের মধ্যে তিনি পরিণত হয়েছেন এক ‘ক্রাশ‘ হিসেবে।

সবার কাছে, তিনি কেবল একজন সেনা কর্মকর্তা নন, বরং একজন অনুপ্রেরণার  প্রতীক। রাতারাতি বনে যান তারকা সেনাবাহিনীর মেজর ইয়াসমিন। তার সাহসিকতা ও দায়িত্বশীলতার পরিচয় শুধুমাত্র সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং পুরো দেশের মানুষের মন জয় করেছে। 

ওই অভিযানে প্রায় ৫৫০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নেন, যার নেতৃত্বে ছিলেন মেজর ইয়াসমিন।  অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্রশস্ত্র এবং নগদ প্রায় ২৩ লাখ টাকা উদ্ধার হয়। মাদক ব্যবসায় জড়িত ৪০ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করে মেজর ইয়াসমিন জানান, আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। একইসঙ্গে পাশের একটি হোটেল থেকেও মাদক ও অনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত শতাধিক নারী–পুরুষকে আটক করা হয়। ওই ঘটনা বাংলাদেশের তরুণ সমাজের মনে মেজর ইয়াসমিনের সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অনেকেই কমেন্ট করে বলেছেন তারাও  হতে চান এই নির্ভীক নারীর মতোন । ব্যক্তি জীবনে বিবাহিত এ সেনা সদস্য।

সবার দেশ/এফএ

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮