Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ২২:১৭, ২ জানুয়ারি ২০২৫

‘হট্টগোল শিশু উৎসব’ শুক্রবার

‘হট্টগোল শিশু উৎসব’ শুক্রবার
ছবি: সংগৃহীত

শুরু হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত হট্টগোল শিশু উৎসব। ৩ জানুয়ারি থেকে শুরু হয়ে ৪ জানুয়ারি পর্যন্ত রাজধানীর ধানমন্ডি-২৭ এ অবস্থিত মাইডাস সেন্টারের ১২ তলায় অনুষ্ঠিত হবে এ উৎসব। এ উৎসবের উদ্দেশ্য শহরের ইট-কাঠের দেয়ালে বন্দি শিশুদের জন্য আনন্দময় কার্যক্রম আয়োজন করা। 

উৎসবের প্রথম দিন, ৩ জানুয়ারি, সকাল ১১টায় শিশুদের জন্য ফিতা কেটে উদ্বোধন হবে। এরপর ১২টা থেকে ২টা পর্যন্ত চলবে ক্রাফট কর্মশালা, যা পরিচালনা করবে ‘জলছবি ক্রিয়েটিভ স্কুল’। এরপর, বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাপেট শো এবং পাপেট কর্মশালা অনুষ্ঠিত হবে, যা পরিচালিত হবে ‘জলপুতুল পাপেটস’-এর মাধ্যমে। সন্ধ্যায় থাকবে সঙ্গীত আয়োজন জাগতিকের অংশগ্রহণে। 

এছাড়া, শিশুদের জন্য থাকবে দেশী পণ্যের প্রদর্শনী, যেখানে অংশ নেবে মাদল, দীঘল, দয়ীতা, ফুলবিলাশ, সখের ডিব্বা, সিল্ক অ্যান্ডি বাই মিতু, ব্রিয়োনা, বেবি গুডস, লাভিং কিড, একেএনএল এবং আরও অনেক ব্র্যান্ড।

৪ জানুয়ারি, বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত ‘গান আড্ডা’ আয়োজন করা হবে, যা পরিচালনা করবেন ‘যাদুর কাঠি ও মল্লিক ঐশ্বর্য’। বিকালে থাকবে অভিনয় কর্মশালা এবং নাট্য প্রদর্শনী, যেখানে বটতলা নাট্যদলের শিশু অভিনেতারা ‘গুপীবাঘা’ নাটক প্রদর্শন করবেন। এ কর্মশালাটি পরিচালনা করবেন নাট্য নির্দেশক আলী হায়দার এবং হুমায়ুন আজম রেওয়াজ।

সমাপনী অনুষ্ঠানে সঙ্গীত সন্ধ্যায় অংশ নেবে ‘জলের গান’। এছাড়াও, শিশুদের জন্য শৈশবের উদ্যোগে মজার মজার অ্যাক্টিভিটি শেখানো হবে।

উৎসবের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকবে লাইফস্টাইল পোর্টাল ‘হালফ্যাশন’।

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮