Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭:৩৭, ৪ আগস্ট ২০২৬

৬৫ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল দ্রুত বিস্তার লাভ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তিনটি বড় দাবানলে এখন পর্যন্ত ৭ হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে। আগুনে ধ্বংস হয়েছে ৭ শতাধিক বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা। পরিস্থিতির অবনতি হওয়ায় স্পোকেনসহ আশপাশের এলাকা থেকে প্রায় ৬৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। ক্রমাবনতিশীল পরিস্থিতিতে অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর বব ফার্গুসন।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুষ্ক আবহাওয়া, দীর্ঘদিনের বৃষ্টিহীন পরিবেশ এবং প্রবল দমকা হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে দমকলকর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। ওয়াশিংটনের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন ও আশপাশের এলাকায় প্রায় ৮ দশমিক ২ বর্গমাইল (প্রায় ২১ বর্গকিলোমিটার) এলাকা আগুনে পুড়ে গেছে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, স্পোকেন এলাকায় সক্রিয় থাকা ওল্ড ট্রেইলস ফায়ার, ফেয়ারভিউ ফায়ার এবং মেডোভিউ ফায়ার—এ তিনটি দাবানল এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুনের ঝুঁকির কারণে স্পোকেন ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীদেরও অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়া ও স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওচিত্রে দেখা গেছে, আবাসিক এলাকায় একের পর এক ভবন আগুনে পুড়ে যাচ্ছে। ঘন কালো ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে গেছে। অনেক বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে শুধু চিমনি দাঁড়িয়ে রয়েছে।

সংবাদ সম্মেলনে মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল বলেন, আমরা এখনও বিপদমুক্ত নই। আগামী কয়েক দিন পরিস্থিতি আরও কঠিন হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসও উদ্বেগ বাড়াচ্ছে। সপ্তাহজুড়ে শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া অব্যাহত থাকবে এবং বুধবার তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইট বা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে, যা দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের আরও কয়েকটি অঙ্গরাজ্যেও একাধিক দাবানল জ্বলছে। পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনে টানা দশম দিনের মতো বুলডোজার, হেলিকপ্টার ও অগ্নিনির্বাপণ বাহিনীর সমন্বিত অভিযানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সেখানে প্রায় ৫২৫ বর্গমাইল বা প্রায় ১ হাজার ৩৬০ বর্গকিলোমিটার তৃণভূমি আগুনে পুড়ে গেছে। গবাদিপশুর খামারের জন্য পরিচিত ওই অঞ্চলে ৭ শতাধিক বাড়ি এবং আরও প্রায় ৮ শতাধিক স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে।

কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, বজ্রপাত থেকেই এসব দাবানলের সূত্রপাত হয়েছে। তবে আগুন কীভাবে এত দ্রুত ছড়িয়ে পড়েছে, তা নিয়েও তদন্ত চলছে।

পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম ও মধ্য আইডাহো এবং পশ্চিম মন্টানায় বায়ুদূষণ সতর্কতা জারি করেছে। একই সঙ্গে উটাহ, মন্টানা ও পশ্চিম নেব্রাস্কার কিছু এলাকায় দাবানলের উচ্চ ঝুঁকির সতর্কতা এবং অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, নেভাডার দক্ষিণাঞ্চল ও উত্তর মন্টানায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, আবহাওয়ার উন্নতি না হলে আগামী কয়েক দিন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাই ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘জুলাই আমাদের ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক’
৩৬ জুলাই আজ, জনতার বিজয়ের দিনে মাফিয়া হাসিনার পলায়ন
দেশের বিভিন্ন স্থানে শিবির-ছাত্রশক্তির ওপর ছাত্রদল-যুবদলের হামলা
ওয়েস্ট ইন্ডিজের জবাবে দাপুটে পাকিস্তান
জাহের আলভীর জামিন লাভ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি
জুলাই বিপ্লবের মূল স্পিরিট বাস্তবায়নে ঐক্যের আহ্বান প্যারিস প্রবাসীদের
বিজেপির ৩০ বছরের দুর্গ ভেঙে জয় প্রশান্ত কিশোরের
স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার ভাবনা
টকশোতে বিরোধী দল নিয়ে যত কটূক্তি, তত প্রমোশন: গোলাম পরওয়ার
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল
১৮ আগস্ট রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ভারত সীমান্তে ২৫০ চীনা যুদ্ধযান মোতায়েন পাকিস্তানের
এক দফা এখনও পূর্ণ বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম
ভালোবাসা নিয়েই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে: কুমার বিশ্বজিত
বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০
ভোটার তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি
টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় পর্যটকবাহী নৌযান নিষিদ্ধ
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ
ছেলেকে কারা গুলি করেছে; সিসি ক্যামেরায় দেখেছি: শহীদ তাইমের মা