Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৪, ১৮ এপ্রিল ২০২৬

‘প্রশংসা একটু কম কইরেন মন্ত্রী সাহেব’—স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন

‘প্রশংসা একটু কম কইরেন মন্ত্রী সাহেব’—স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে বক্তব্য দিতে গিয়ে অতিরিক্ত প্রশংসা করায় স্বাস্থ্যমন্ত্রীকে হালকা ভঙ্গিতে থামিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মন্তব্যে সম্মেলনস্থলে হাস্যরসের সৃষ্টি হয়।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা সম্মেলনে এ ঘটনা ঘটে।

বক্তব্যের শুরু থেকেই স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগ ও ভূমিকার প্রশংসা করতে থাকেন। এক পর্যায়ে বিষয়টি টেনে প্রধানমন্ত্রী মজা করে বলেন, 

মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন।

এ মন্তব্যের পর মিলনায়তনে উপস্থিত অতিথিদের মধ্যে হাসির রোল পড়ে যায়।

পরে স্বাস্থ্যমন্ত্রীও হাস্যরসাত্মক ভঙ্গিতে বলেন, তিনি অতিরিক্ত প্রশংসা করেননি, যতটুকু বলা হয়েছে তা স্বাভাবিকভাবেই বলা হয়েছে।

বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী দেশের স্বাস্থ্যখাত উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং সেবাকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি আরও জানান, স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর উন্নয়ন ও চিকিৎসক-কমর্কর্তাদের কাজের পরিবেশ উন্নত করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

সম্মেলনে উপস্থিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করে স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করতে হবে।

সব মিলিয়ে, গুরুত্বপূর্ণ এ সম্মেলনে একটি হালকা মুহূর্ত আলোচনার কেন্দ্রবিন্দু হলেও মূল ফোকাস ছিলো দেশের স্বাস্থ্যখাত উন্নয়ন পরিকল্পনা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘জাতীয় নারীশক্তি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বজ্রপাতে মৃত্যুপুরী: ৫ জেলায় ঝরলো ১১ প্রাণ
যুক্তরাষ্ট্রের সঙ্গে আর আলোচনা নয়—পাকিস্তানকে ইরান
সুনামগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু, আহত ৩
‘প্রশংসা একটু কম কইরেন মন্ত্রী সাহেব’—স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন
মেঘনা উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা কর্মসূচি
‘পতিত সরকারের বিতর্কিত সিদ্ধান্তে নির্ভরতা বেড়েছে আমদানিতে’
২ জুলাই থেকে শুরু এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
রোম পুড়লে নিরো হয়ে বাঁশি বাজাবো না: জামায়াত আমির
আবারও হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
জানালার ফাঁক দিয়ে নজর, নিয়োগ পরীক্ষার কেন্দ্র ঘুরলেন শিক্ষামন্ত্রী
দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য