Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ১৭ জুলাই ২০২৬

আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা

‘ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়’

‘ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়’
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবরের পাশে দাঁড়িয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, যারা এখনো ছাত্রলীগের পুনর্বাসনের স্বপ্ন দেখছে, তাদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিতে চান—ছাত্রলীগ ও আওয়ামী লীগের প্রশ্নে কোনও ধরনের ছাড় দেয়া হবে না।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, আবু সাঈদের সমাধির পাশে দাঁড়িয়ে ছাত্রদল প্রতিজ্ঞা করছে, জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেয়া হবে না। শহীদদের রক্তের সঙ্গে কোনও প্রতারণা কিংবা বেঈমানি করা হবে না। যারা এ বিষয়ে আপস বা পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের প্রতিহত করা হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই ছাত্রদল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান এবং পূর্ববর্তী সময়ের রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়ে আসছিলো। তবে সে সময় প্রত্যাশা অনুযায়ী অগ্রগতি হয়নি বলে দাবি করেন তিনি।

বর্তমান সরকারের প্রসঙ্গ টেনে ছাত্রদল সভাপতি বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর বিচার কার্যক্রম এগিয়ে নিতে উদ্যোগ নিয়েছে। সরকার শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী—এটি ইতোমধ্যে প্রমাণ করতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী ও সমর্থক শহীদ হয়েছেন। এছাড়া বিএনপির প্রায় চার শতাধিক নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। গত সাড়ে ১৭ বছরে দলের অসংখ্য নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন। এসব ঘটনার বিচার সম্পন্ন হবে—এমন প্রত্যাশা থেকেই বিএনপি সরকারের ওপর আস্থা রাখা হয়েছে বলে জানান তিনি।

রাকিব বলেন, শুধু জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের হত্যার বিচার নয়, অতীতে ছাত্রদলের নেতাকর্মীদের হত্যার সঙ্গে জড়িতদেরও আইনের আওতায় এনে দ্রুত রায় কার্যকর করতে হবে। তিনি উল্লেখ করেন, শহীদ আবু সাঈদসহ কয়েকটি আলোচিত মামলার রায় ইতোমধ্যে হয়েছে এবং কিছু মামলায় শেখ হাসিনার বিরুদ্ধেও রায় ঘোষণা করা হয়েছে। এসব রায় কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ারও দাবি জানান তিনি।

অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া-মোনাজাত শেষে ছাত্রদল সভাপতি শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা
মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী