Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৪, ১৬ জুন ২০২৫

যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রফতানিতে প্রবৃদ্ধির হারে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এ সময়ের মধ্যে বাংলাদেশের পোশাক রফতানি আয় বেড়েছে ২৯ দশমিক ৩৩ শতাংশ, যা প্রতিযোগী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (OTEXA)-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম চার মাসে যুক্তরাষ্ট্রে মোট ২৬২১ কোটি ৮০ লাখ ডলারের তৈরি পোশাক আমদানি হয়েছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬৫ শতাংশ বেশি।

রফতানির পরিমাণ অনুযায়ী এখনো ভিয়েতনাম শীর্ষে থাকলেও প্রবৃদ্ধির হারে বাংলাদেশ অনেক এগিয়ে। ভিয়েতনাম থেকে এ সময়ে যুক্তরাষ্ট্রে ৫০৮ কোটি ৯১ লাখ ডলারের পোশাক রফতানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৬ দশমিক শূন্য ৬ শতাংশ বেশি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র চীন থেকে ৪৩৫ কোটি ৭৬ লাখ ডলারের পোশাক আমদানি করেছে, যেখানে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ০ দশমিক ৬৬ শতাংশ।

প্রবৃদ্ধির হার অনুযায়ী দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত, যার রফতানি বেড়েছে ২০ দশমিক ৩০ শতাংশ। এরপর রয়েছে পাকিস্তান (১৯ দশমিক ৭৯ শতাংশ), কম্বোডিয়া (১৯ দশমিক ৫৭ শতাংশ) ও ইন্দোনেশিয়া (১৫ দশমিক ৬০ শতাংশ)।

এ চার মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রফতানি করেছে ২৯৮ কোটি ৩১ লাখ ডলারের পোশাক। প্রতিকূল বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি সত্ত্বেও এই অর্জন তৈরি পোশাক খাতের জন্য একটি বড় সাফল্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে এই ইতিবাচক প্রবণতা ধরে রাখতে হলে পণ্যের বৈচিত্র্য, উৎপাদন দক্ষতা, প্রযুক্তি উন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড রক্ষার দিকে আরও মনোযোগ দিতে হবে। কারণ, বিশ্ববাজারে প্রতিযোগিতা দিন দিন তীব্রতর হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য