Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৯, ২৬ জুন ২০২৫

আপডেট: ০০:৫৯, ২৬ জুন ২০২৫

অস্থিরতার মধ্যেও ইউরোপে দেশের পোশাক রফতানি বেড়েছে

অস্থিরতার মধ্যেও ইউরোপে দেশের পোশাক রফতানি বেড়েছে
ছবি: সংগৃহীত

দেশের রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক অস্থিরতার মধ্যেও ইউরোপের বাজারে বাংলাদেশি পোশাক রফতানি বেড়েছে। চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ৮০৭ কোটি ডলারের পোশাক রফতানি করেছে বাংলাদেশ, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বেশি।

ইইউ’র পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২০২৪ সালের একই সময়ে বাংলাদেশ ইইউতে ৬৫১ কোটি ডলারের পোশাক রফতানি করেছিলো।

ইইউ ২৭ দেশের জোটের সবচেয়ে বড় রফতানি বাজার বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। এখান থেকেই আসে দেশের মোট পোশাক রফতানির প্রায় ৬০ শতাংশ আয়।

অবশ্য গত বছর রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক অসন্তোষ এবং আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তার কারণে ইইউতে বাংলাদেশি পোশাক রফতানি কমে গিয়েছিলো। ২০২৪ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) রফতানিতে ২.০৬ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি দেখা দেয়। তবে বছরের শেষ তিন মাসে ঘুরে দাঁড়ায় রফতানি প্রবৃদ্ধি। পুরো বছর শেষে ইইউতে পোশাক রফতানি দাঁড়ায় ১ হাজার ৯৭৭ কোটি ডলারে, যা আগের বছরের তুলনায় ৫ শতাংশ বেশি।

এদিকে, ২০২৫ সালের জানুয়ারি-এপ্রিল সময়ে ইইউ’র মোট পোশাক আমদানিতে ১৪.২১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে চীন, ভারত, পাকিস্তান, কম্বোডিয়া ও ভিয়েতনামও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখিয়েছে।

ইউরোস্ট্যাটের তথ্য বলছে,

  • চীনের রফতানি বেড়েছে ২১.৪৯ শতাংশ (৮৩৯ কোটি ডলার)।
  • ভারতের ২০.৫৮ শতাংশ (২০১ কোটি ডলার)।
  • পাকিস্তানের ২৩.৪২ শতাংশ (১৪২ কোটি ডলার)।
  • কম্বোডিয়ার ৩১.৭৮ শতাংশ (১৫৬ কোটি ডলার)।
  • ভিয়েতনামের ১৫.৬২ শতাংশ (১৪৮ কোটি ডলার)।
  • তবে তুরস্কের রফতানি কমেছে ৫.৪১ শতাংশ।

বাংলাদেশ তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, জুলাই-আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দেশের ভেতরে নানা সমস্যা তৈরি হয়। অনেক কারখানা ভাঙচুর হয়, গ্যাস সংকট ছিলই। তারপরও রফতানি বেড়েছে, এটা আমাদের সাহস দিয়েছে। তবে সামনে আন্তর্জাতিক পরিস্থিতি কীভাবে যায়, তা নিয়ে আমরা শঙ্কায় আছি।

বিজিএমইএ’র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল মনে করেন, ইউরোপীয় বাজারে আমাদের প্রতিযোগিতা বজায় রাখতে হলে উৎপাদন সক্ষমতা ও কৌশল উন্নয়ন জরুরি। ইইউ’র আসন্ন বাণিজ্যনীতি পরিবর্তনের দিকে নজর দিতে হবে।

শিল্প সংশ্লিষ্টদের মতে, ইউরোপের বাজারে বাংলাদেশের অবস্থান শক্ত হলেও চীন ও ভিয়েতনাম এখনও বড় প্রতিযোগী। আন্তর্জাতিক অস্থিরতা না থাকলে বাংলাদেশের রফতানি আরও বাড়তো। তবে, রাজনৈতিক স্থিতিশীলতা, শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখা ও আন্তর্জাতিক বাণিজ্য কৌশলে পরিবর্তন আনতে না পারলে ভবিষ্যতে প্রবৃদ্ধি ধরে রাখা চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন সবাই।

সবার দেশ/এফএস

শীর্ষ সংবাদ:

ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৭
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী