Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৪, ১৪ নভেম্বর ২০২৫

আবারও বাড়লো ভরিতে পাঁচ হাজার টাকার বেশি

সোনার বাজারে নতুন রেকর্ড

সোনার বাজারে নতুন রেকর্ড
ফাইল ছবি

দেশের বাজারে আবারও ঊর্ধ্বমুখী হলো সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভালো মানের সোনা অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নতুন করে বেড়েছে ৫ হাজার ২৪৮ টাকা। ফলে আগামীকাল শুক্রবার (১৪ নভেম্বর) থেকে সারাদেশে ২২ ক্যারেট সোনা প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ১৩ হাজার ৭৯১ টাকায়।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ও স্থানীয় তেজাবি (পিওর) সোনার দাম বৃদ্ধির প্রভাবে দেশেও সোনার মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন দরের তালিকা অনুযায়ী,

  • ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪ হাজার ৩ টাকা,
  • ১৮ ক্যারেটের সোনার ভরি ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা,
  • আর সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকায়।

তবে রুপার বাজারে কোনও পরিবর্তন আসেনি। আগের দামের মতোই ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হবে ৪ হাজার ২৪৬ টাকায়, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হবে।

চলতি বছরে এ নিয়ে অন্তত সাতবার সোনার দাম সমন্বয় করলো বাজুস। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত থাকায় দেশের বাজারেও স্বর্ণ এখন ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য