Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৩, ১২ নভেম্বর ২০২৫

আবারও বাড়লো সোনার দাম

আবারও বাড়লো সোনার দাম
ফাইল ছবি

এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (১১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দামের ঘোষণা দিয়েছে। সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম বেড়েছে ৪ হাজার ১৮৮ টাকা। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাঁড়াচ্ছে ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি ও স্থানীয় বাজারে অস্থিরতা বিবেচনায় এ সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামী বুধবার (১২ নভেম্বর) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সব ক্যারেটের স্বর্ণের দাম পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন দামের তালিকা অনুযায়ী—

  • ২২ ক্যারেট হলমার্ক স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা,
  • ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৬ টাকা,
  • ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৫৩৫ টাকা,
  • এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৮৭৮ টাকা।

এ ছাড়া রুপার দামেও পরিবর্তন আনা হয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৪৩৬৪ টাকা, ২১ ক্যারেট ৪৩৪৭ টাকা, ১৮ ক্যারেট ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি গ্রাম ২২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এ নতুন মূল্য কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুসের নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। গহনার নকশা ও মানভেদে মজুরির পার্থক্য থাকতে পারে।

স্বর্ণের বাজারে এ ধারাবাহিক মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রেতারা। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক স্বর্ণবাজারের অস্থিরতা ও মুদ্রার দরপতনের প্রভাবেই দেশে এ ধারার দামবৃদ্ধি অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য