Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৯, ২১ জানুয়ারি ২০২৬

ভরিতে বেড়েছে পাঁচ হাজারের বেশি

সোনার দামে ফের রেকর্ড

সোনার দামে ফের রেকর্ড
ফাইল ছবি

দেশের বাজারে আবারও ইতিহাস গড়লো সোনা ও রুপার দাম। এক লাফে সোনার ভরিতে সর্বোচ্চ পাঁচ হাজার ২৪৯ টাকা পর্যন্ত বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফলে এখন থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে দুই লাখ ৪৪ হাজার ১২৮ টাকায়। নতুন এ মূল্য আজ বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার নতুন মূল্য তালিকা প্রকাশ করে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা ও স্থানীয় সরবরাহ পরিস্থিতিও মূল্য বৃদ্ধির পেছনে প্রভাব ফেলেছে বলে জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি রুপার দামেও আবার নতুন রেকর্ড হয়েছে। ২২ ক্যারেটের রুপার প্রতি ভরি দাম বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৫৯০ টাকায়।

এ ছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ভরি ছয় হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ভরি চার হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক বাজারে মূল্য অস্থিরতা এবং স্থানীয় বাজারে কাঁচামালের দাম বাড়ার প্রভাব আগামী দিনগুলোতেও সোনা-রুপার বাজারে প্রভাব ফেলতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য