Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৮, ৬ জানুয়ারি ২০২৬

আরেক দফা বাড়লো সোনার দাম

আরেক দফা বাড়লো সোনার দাম
ফাইল ছবি

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাতে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এ অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতনপদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকায় বিক্রি হবে।

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এছাড়া রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৮৫ টাকা বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৬৫৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮৪১ টাকা এবং সনাতনপদ্ধতির রুপা ৩ হাজার ৬৩৯ টাকায় বিক্রি হবে।

২০২৬ সালে এটি দেশের বাজারে স্বর্ণের তৃতীয় দাম সমন্বয়। এর মধ্যে দাম দুইবার বাড়ানো হয়েছে, একবার কমানো হয়েছে। গত ২০২৫ সালে স্বর্ণের দাম ৯৩ বার সমন্বয় করা হয়েছিলো, যেখানে ৬৪ বার দাম বেড়েছিলো এবং ২৯ বার কমানো হয়েছিলো। রুপার বাজারেও চলতি বছরে এটি দ্বিতীয় সমন্বয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য