Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৮, ২৪ ডিসেম্বর ২০২৫

সব রেকর্ড ছাড়ালো সোনার দাম, ভরি ২ লাখ ২৬ হাজার 

সব রেকর্ড ছাড়ালো সোনার দাম, ভরি ২ লাখ ২৬ হাজার 
ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দামে আবারও বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। টানা ষষ্ঠবারের মতো দাম বাড়ার মধ্য দিয়ে মূল্যবান এ ধাতুটির মূল্য নতুন এক উচ্চতায় পৌঁছেছে। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর ফলে বুধবার (২৪ ডিসেম্বর) থেকে সারা দেশে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে ক্রেতাদের গুণতে হবে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার এ নতুন দাম নির্ধারণের তথ্য নিশ্চিত করেছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী অন্যান্য ক্যাটাগরির সোনার দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে। এখন থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে ২ লাখ ১৬ হাজার ১৭ টাকা। ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনা ১ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকায় বিক্রি হবে।

সোনার পাশাপাশি রুপার দামেও বড় পরিবর্তন এসেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৯৮ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে সোনার দাম বারবার বাড়ায় সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক বাজারে সোনার দাম চড়তে থাকায় দেশের বাজারেও এর প্রভাব পড়ছে। বুধবার সকাল থেকেই সারা দেশে জুয়েলারি দোকানগুলোতে নতুন এ মূল্য কার্যকর হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য