Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৯, ২০ জানুয়ারি ২০২৬

ভরিতে সোনা ২ লাখ ৩৮ হাজার ছাড়ালো

সোনা-রুপার দামে আবারও ইতিহাস

সোনা-রুপার দামে আবারও ইতিহাস
ফাইল ছবি

দেশের বাজারে আবারও সোনা ও রুপার দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সর্বশেষ দফায় সোনার দাম ভরিতে সর্বোচ্চ চার হাজার ১৯৯ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে সারা দেশে সোনার এ নতুন দর কার্যকর হবে।

সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনা ও রুপার দাম বাড়ানোর তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় সোনার বিক্রয়মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৮ হাজার ৩১ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

সোনার দামের সঙ্গে তাল মিলিয়ে রুপার দামও নতুন উচ্চতায় পৌঁছেছে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ২৪০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের রুপার ভরি পাঁচ হাজার ৯৪৯ টাকা, ১৮ ক্যারেটের রুপার ভরি পাঁচ হাজার ১৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৮৪৯ টাকা।

বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারের প্রভাব, স্থানীয় বাজারে কাঁচামালের মূল্য বৃদ্ধি এবং সরবরাহ ব্যয়ের পরিবর্তনের কারণেই মূলত সোনা-রুপার দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য