Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৩০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

মব সৃষ্টির আগেই তিতাস ছাড়ুন— ইউএনওকে এমপি সেলিম ভূঁইয়ার হুমকি

মব সৃষ্টির আগেই তিতাস ছাড়ুন— ইউএনওকে এমপি সেলিম ভূঁইয়ার হুমকি
ছবি: সংগৃহীত

কুমিল্লার তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিনকে উদ্দেশ করে ‘মব সৃষ্টির আগেই অন্যত্র বদলি হয়ে চলে যাওয়ার’ সতর্কবার্তা দিয়েছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

গত শনিবার সন্ধ্যার আগে উপজেলার কলাকান্দি এলাকায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তার বক্তব্যের একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে এমপি সেলিম ভূঁইয়াকে বলতে শোনা যায়, নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে তিনি এক দিনের জন্যও তিতাস ইউএনও সুমাইয়া মমিনের সঙ্গে কথা বলেননি। তার অভিযোগ, ইউএনও তাদের সঙ্গে ‘বিমাতাসুলভ আচরণ’ করেছেন এবং বিভিন্নভাবে বিরোধিতা করেছেন। পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

সেলিম ভূঁইয়া বলেন, জনগণের সঙ্গে এ ধরনের আচরণ করা ব্যক্তির বিষয়ে কী পদক্ষেপ নিতে হয়, তা তিনি জানেন। তিনি আশা প্রকাশ করেন, ইউএনও দ্রুত অন্যত্র বদলি হয়ে যাবেন। অন্যথায় কোনও ‘মব’ পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় ইউএনওকেই নিতে হবে বলে সতর্ক করেন তিনি।

উল্লেখ্য, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন এবং তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ঘটনাটি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দূরদর্শী নেতৃত্বের প্রশংসা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিরোধীদলীয় নেতার সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ
নতুন প্রধানমন্ত্রীর পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ
সংস্কারের শপথ না নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি: নাহিদ
বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আব্বাস–নজরুল–রিজভীসহ ১০ জন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদীর
চাঁদ দেখা গেছে সৌদিতে, বুধবার রোজা শুরু
বিলুপ্ত হলো অন্তর্বর্তী সরকার, প্রধানমন্ত্রীর গেজেট প্রকাশ
স্বস্তির রিজার্ভ ৩৪.৫৪ বিলিয়ন ডলার
শপথের পর প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়
প্রতিমন্ত্রীর দায়িত্বে অনিন্দ্য ইসলাম অমিত
মন্ত্রীসভায় শপথের পর বাগাতিপাড়ায় পুতুলকে অভিনন্দন
বৃষ্টিতে ভেসে গেলো অস্ট্রেলিয়ার বিশ্বকাপ
পররাষ্ট্র মন্ত্রণালয় পেলেন ড. খলিলুর রহমান
মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন