Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৩, ৪ মে ২০২৬

নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগের গোপন বৈঠক, গ্রেফতার ১৪

নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগের গোপন বৈঠক, গ্রেফতার ১৪
ফাইল ছবি

চট্টগ্রামের হালিশহর এলাকায় গোপন বৈঠক চলাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

রোববার (৩ মে) রাত ৮টার দিকে নয়াবাজার বিশ্বরোড এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ‘তায়েফ রেস্টুরেন্টে’ অবস্থানকালে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতদের মধ্যে শেখ হাসিনা ঐক্য পরিষদের কথিত প্রধান সংগঠকও রয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

সিএমপি ডিবির দাবি, এটি কোনও সাধারণ বৈঠক ছিলো না। বরং বিদেশে অবস্থানরত কিছু নেতার নির্দেশনায় রাষ্ট্রবিরোধী কার্যক্রমের পরিকল্পনা করা হচ্ছিলো—এমন তথ্য তাদের গোয়েন্দা নজরে আসে।

গোয়েন্দা সূত্রে আরও জানা গেছে, নিষিদ্ধ ঘোষণার পরও ছাত্রলীগের কিছু অংশ সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। বিদেশে অবস্থানরত নেতাদের নির্দেশে স্থানীয় পর্যায়ে সংগঠন পুনর্গঠনের চেষ্টা চলছিলো বলে অভিযোগ করা হয়েছে।

সিএমপির গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। তারা রেস্টুরেন্টে বৈঠক করছিলো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি আরও জানান, এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে রাজনৈতিক পরিবর্তনের পর জঙ্গি ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে আসছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
সরকারের ব্যর্থতায় দিল্লিতে প্রেস ব্রিফিং করেছেন হাসিনা: নাহিদ
বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের হাই অ্যালার্ট
ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলায় নিহত ৫৮
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন