Sobar Desh | সবার দেশ যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৮, ২৮ জানুয়ারি ২০২৬

নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগ নেতা সাদ্দাম কারামুক্ত

নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগ নেতা সাদ্দাম কারামুক্ত
ছবি: সংগৃহীত

যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগের বাগেরহাট জেলার সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে হাইকোর্টের দেয়া জামিন আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছালে তাকে মুক্তি দেয়া হয়।

যশোর জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) আসিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সাদ্দামের ৬ মাসের জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

মুক্তির পর সাদ্দামের ভাই শহিদুল ইসলাম জানান, প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে নিষেধ করা হয়েছে। সন্ধ্যায় বাড়িতে পৌঁছে সাদ্দাম তার মৃত স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেন। সেখানে তিনি কান্নায় ভেঙে পড়েন বলে জানান স্বজনরা।

কারা ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে জুয়েল হাসান সাদ্দামকে গ্রেফতার করা হয়। প্রথমে তাকে বাগেরহাট কারাগারে রাখা হয়। পরে ২০২৫ সালের ১২ ডিসেম্বর তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করে কারা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বাগেরহাট সদর উপজেলার বেখেডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাড়ি থেকে তার স্ত্রী স্বর্ণালীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। একই ঘরে পাওয়া যায় তাদের ৯ মাস বয়সী শিশুপুত্র নাজিমের লাশ। পুলিশের প্রাথমিক ধারণা, মানসিক বিষণ্ণতা থেকে সন্তানকে হত্যার পর স্বর্ণালী আত্মহত্যা করেন।

এ ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে পরদিন ২৪ জানুয়ারি সময় স্বল্পতার প্যারোল আবেদন না করে সাদ্দামের মৃত স্ত্রী ও সন্তানের লাশবাহী অ্যাম্বুল্যান্স যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত স্ত্রী ও সন্তানের লাশ দেখ্র সুযোগ করে দেয়া হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল