Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৩৩, ২৯ আগস্ট ২০২৬

আপডেট: ১০:৩৪, ২৯ আগস্ট ২০২৬

অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

দেশে ফিরে নেপালে ভয়াবহ দুর্যোগের বর্ণনা দিলেন অপু বিশ্বাস

দেশে ফিরে নেপালে ভয়াবহ দুর্যোগের বর্ণনা দিলেন অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ হড়পা বান ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বড় ধরনের বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে থাকা অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট নিরাপদে দেশে ফিরেছে।

শুক্রবার (২৮ আগস্ট) ঢাকায় ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নেপালের ভয়াবহ সে অভিজ্ঞতার কথা জানান অপু বিশ্বাস। তার বর্ণনায়, মাত্র এক দিনের ব্যবধানেই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে তাদের পুরো দল।

অপু বিশ্বাস জানান, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই-তিন ঘণ্টা দূরের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে। অথচ পরদিন ২৭ আগস্ট ওই পথ দিয়েই তাদের কাঠমান্ডু ফেরার পরিকল্পনা ছিলো।

কিন্তু দুর্যোগের কারণে পথটি বন্ধ হয়ে যাওয়ায় তাদের নির্ধারিত যাত্রাপথ পরিবর্তন করতে হয়। যে সড়ক দিয়ে তাদের ফেরার কথা ছিলো, সেটি এখন কয়েক সপ্তাহের জন্য বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান তিনি।

নেপালের পরিস্থিতি বিবেচনায় সেখানে শুটিং চালিয়ে যাওয়াকেও উপযুক্ত মনে করেননি অপু। বিশেষ করে মানুষের দুর্ভোগের এমন সময়ে গানের দৃশ্য ধারণ করলে সেটিকে অমানবিক মনে হতে পারে—এমন ভাবনা থেকেই শুটিং স্থগিতের সিদ্ধান্ত নেয় পুরো টিম।

অপু বিশ্বাস বলেন, মানুষের জীবন যখন ভয়াবহ দুর্যোগের মধ্যে, তখন সেখানে আনন্দঘন গানের দৃশ্যের শুটিং করা ঠিক হবে না। তাই টিমের সঙ্গে আলোচনা করে শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। পরে নিরাপদে দেশে ফেরেন তারা।

কয়েকদিন ধরে নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং করছিলেন অপু বিশ্বাস ও তার সহশিল্পীরা। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন কোলকাতার জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জি।

নেপালে বন্যা, হড়পা বান ও ভূমিধসে প্রাণহানির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিটের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ভক্তরা। সোশ্যাল মিডিয়ায়ও তাদের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়।

এর আগে কোলকাতায় ফিরে খরাজ মুখার্জি জানিয়েছিলেন, তারা নিরাপদেই ছিলেন। এবার ঢাকায় ফিরে অপু বিশ্বাসও নেপালের ভয়াবহ পরিস্থিতির অভিজ্ঞতা তুলে ধরলেন।

প্রকৃতির ভয়াবহতার মুখোমুখি হয়ে মাত্র এক দিনের ব্যবধানে বড় বিপদ এড়িয়ে নিরাপদে দেশে ফেরাকে সৌভাগ্য হিসেবেই দেখছেন অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

নেপালে বন্যা-ভূমিধসে মৃত ৬২৩, নিখোঁজ ২ হাজার
হাসনাতের বক্তব্যে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া
দেশে ফিরে নেপালে ভয়াবহ দুর্যোগের বর্ণনা দিলেন অপু বিশ্বাস
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিমি যানজট
গোসলে নেমে প্রাণ গেলো পাঁচ বোনের
ইরান যুদ্ধের ৬ বড় বৈশ্বিক পরিণতি
বিনা খরচে প্রথম বহরে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী
বাংলাদেশের ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে নজর ভারতের
স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর না পেরে শাহবাগ-পল্টনের প্রসঙ্গ আনেন: সারজিস
দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলা, আহত ৫
বাইকে নিথর তরুণী, জানালেন কী হয়েছিলো
নেপালে বন্যায় প্রাণহানি ৫৭৯, নিখোঁজ ২ হাজার
২০৩০ সালে অর্থনীতিতে মালয়েশিয়া-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ
২৫ টাকা ইউনিটের বিদ্যুতে মিলবে সাত সুবিধা
গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে ৩ বিল
নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন