Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১০, ১৮ মার্চ ২০২৬

দিল্লিতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৭

দিল্লিতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৭
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ-পশ্চিম পালাম এলাকায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন শিশুসহ অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকালে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দিল্লি ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল প্রায় ৭টার দিকে ভবনের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং ভেতরে থাকা বাসিন্দারা আটকা পড়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রায় ৩০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উদ্ধার অভিযান শুরু করে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় সরু পথ ও জনসমাগমের কারণে উদ্ধার কাজে বিঘ্ন সৃষ্টি হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উদ্ধার অভিযানে স্থানীয় পুলিশ ও অন্যান্য জরুরি সেবা সংস্থাও অংশ নেয়। আগুন লাগার পর থেকেই ভবনের ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছিলো। পরে অভিযান চালিয়ে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের মধ্যে তিনজনই শিশু।

অগ্নিকাণ্ডে ভবনটির ভেতরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তারানজিৎ সিং সান্ধু। সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক বার্তায় তিনি জানান, তিনি নিজে উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সব ধরনের সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এ মর্মান্তিক ঘটনায় প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে। ইতোমধ্যে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও ফরেনসিক দল তদন্ত শুরু করেছে।

এই ঘটনার পর দিল্লির ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি নিউজ

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সংকট মোকাবিলায় সরকার সফল: মির্জা ফখরুল
চাঁদ না দেখা যাওয়ায় সৌদিতে শুক্রবার ঈদ
সদরঘাটে লঞ্চে উঠতে গিয়ে দুজনের মৃত্যু, নিখোঁজ ৩
অচল হয়ে ফিরে যাচ্ছে মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড
দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে ফাইনালে জাপান
৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ: বিজিএমইএ
নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
দিল্লিতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৭
পটিয়ায় তিন বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮
বগুড়ায় মাইক্রোবাস বিস্ফোরণে চালকসহ নিহত ৩
ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি, দিশেহারা ইসরায়েলের দু’জনের মৃত্যু
আমার কথা বা কাজে কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন: নাসীরুদ্দিন পাটওয়ারী
ঢাবির ভিসি পদে ওবায়দুল ইসলামের যোগদান
যুক্তরাষ্ট্রের জোটে যোগ দেয়ায় ন্যাটোর ‘না’, আমিরাতের ‘হ্যাঁ’
শেবাচিম হাসপাতালে আগুন, রোগী সরানোর সময় দুইজনের মৃত্যু
ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি
সীমান্ত ব্যাংকে চাকরি
ভোটের ফল চ্যালেঞ্জে ৪১ প্রার্থী
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত